✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ইতিহাস বলছে ব্রাজিলের হেক্সা স্বপ্ন পূরণ হতে চলেছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৮, | ১৮:৩৬:৪২ |
ব্রাজিল ফুটবল ইতিহাসের কিছু খ্যাতনামা খেলোয়াড়দের পাশে নাম লিখলেন ভিনিসিয়ুস জুনিয়র। ২৪ বছরে প্রথম খেলোয়াড় হিসেবে ব্রাজিলের হয়ে বিশ্বকাপের তিন গ্রুপ ম্যাচেই গোল করেছেন তিনি।

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের দাপুটে জয়ে এই মাইলফলকে পৌঁছালেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। স্কটিশদের জালে দুইবার বল পাঠান তিনি।

ভিনিসিয়ুস ইতোমধ্যে মরক্কো ও হাইতির বিপক্ষে প্রথম দুই গ্রুপ ম্যাচে গোল করেছেন। স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে এমন কীর্তি গড়লেন, শেষবার যেটা দেখা গেছে ২০০২ বিশ্বকাপে। ওইবার শিরোপা জয়ে ব্রাজিলের হয়ে গ্রুপের তিন ম্যাচেই গোল করেন রোনালদো নাজারিও ও রিভালদো।

এক কথায় অভিজাত তালিকায় নাম লিখলেন ভিনিসিয়ুস। কেবল তিন আসরে চারজন খেলোয়াড় এই কীর্তি গড়েন। ১৯৭০ সালে জাইরজিনহো, ১৯৯৪ সালে রোমারিও ও ২০০২ সালে রোনালদো-রিভালদো জুটি। তাদের এই চমৎকার অর্জনের আসরে প্রত্যেকবার ব্রাজিল শিরোপা জিতেছিল। পুরোনো ইতিহাস কি নতুন করে ফিরে আসছে। ইতিহাস বলছে, ভিনিসিয়ুসের এই কীর্তিতে ব্রাজিলের হেক্সার স্বপ্ন পূরণ হতে চলেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..