✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

‘ফ্রি-কিকে পেনাল্টির চেয়েও ভালো গোল করে মেসি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৮, | ১৩:৪২:১২ |
বিশ্বকাপের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। টানা সব ম্যাচে জিতে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে লিওনেল মেসির দল। এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের শোবিজ অঙ্গনের অনেক তারকা।

মেসির একটি ছবি শেয়ার করে অভিনেতা চঞ্চল চৌধুরী মজার ছলে লেখেন, ‘পরিবেশটা সুন্দর না? সব ঠিক আছে তো?’

অভিনেতা তৌসিফ মাহবুব ফ্রি-কিক থেকে মেসির দুর্দান্ত গোলের প্রশংসা করে লিখেছেন, ‘সে কখনো হতাশ করে না।’

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অভিনেত্রী নাদিয়া আহমেদ মাঠে বসেই আর্জেন্টিনার খেলা উপভোগ করেন। জয়ের পর তিনি লিখেছেন, ‘ইউ বিউটি। ভামোস আর্জেন্টিনা।’

আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক অভিনেতা ইরফান সাজ্জাদ সমালোচকদের ব্যঙ্গ করে লেখেন, ‘এখন তো মনে হচ্ছে ফিফাই মেসিকে ফ্রি-কিক দিচ্ছে! কারণ, সে ফ্রি-কিকে পেনাল্টির চেয়েও ভালো গোল করে। এরপর হয়তো গোল্ডেন বুটও দিয়ে দেবে!’

অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনও রসিকতার ভঙ্গিতে লেখেন, ‘হ্যাঁ, আর্জেন্টিনা নাকি ফিফাকে টাকা দিয়ে পেনাল্টি আর ফ্রি-কিক কিনে নেয়! এবার চাইলে আন্দোলন করে ফিফাকেই বয়কট করুন।’ তবে একই সঙ্গে তিনি জর্ডানের আল তামারির দৃষ্টিনন্দন গোলেরও প্রশংসা করেন।

ব্রাজিল সমর্থক হলেও আর্জেন্টিনার পারফরম্যান্সের প্রশংসা করেছেন অভিনেতা আব্দুন নূর সজল। আর্জেন্টিনার জার্সি পরা একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আমি ব্রাজিলের সমর্থক। তবে ভালো ফুটবলের প্রশংসা করতেই হবে। মেসির জাদুকরী পারফরম্যান্স এবং আর্জেন্টিনার দারুণ জয়ের জন্য অভিনন্দন।’

উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা লিখেছেন, ‘আপনি যে কোনো দলকে সমর্থন করতে পারেন, যে কোনো খেলোয়াড়কে পছন্দ করতে পারেন। কিন্তু মেসিকে অসম্মান করা মানে তার অর্জনকে অস্বীকার করা। নিজের যোগ্যতাতেই তিনি কিংবদন্তির মর্যাদা পেয়েছেন।’

এদিকে তরুণ অভিনেত্রী মালাইকা চৌধুরী আর্জেন্টিনার জার্সি পরে বিজয়ের চিহ্ন দেখিয়ে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ সকাল। আজ একটু বেশিই খুশি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..