✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৮, | ০০:২৯:২৯ |

২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে ড্র করে প্রথমবারের মতো নকআউট পর্ব নিশ্চিত করে কেপ ভার্দে। ঐতিহাসিক এই অর্জন উদযাপন করতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ব্রক্টনে রাস্তায় নেমেছিলেন শত শত কেপ ভার্দিয়ান। তবে সেই আনন্দ উৎসব শেষ পর্যন্ত রূপ নেয় বিশৃঙ্খলায়।

স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে ব্রক্টনের মেইন স্ট্রিট ও পার্ক স্ট্রিটের সংযোগস্থলে গোলাগুলির ঘটনায় অন্তত চারজন গুলিবিদ্ধ হন।

মার্কিন সংবাদমাধ্যম এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কেপ ভার্দের নকআউট নিশ্চিত হওয়ার পর শত শত মানুষ রাস্তায় জড়ো হয়ে উদযাপন শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং গোলাগুলির ঘটনা ঘটে।

ব্রক্টন পুলিশ জানিয়েছে, শুক্রবার মধ্যরাতের কিছু আগে তারা গোলাগুলির বিষয়ে একাধিক ফোনকল পায়। ঘটনাস্থলে পৌঁছে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কীভাবে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

সূত্রঃ এনবিসি বোস্টন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..