✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৭, | ১০:৫৮:০২ |

মাত্র পাঁচ লাখের কিছু বেশি জনসংখ্যার দেশটি যা করেছে, তা এক কথায় অবিশ্বাস্য। অভিষেক আসরেই রূপকথার জন্ম দিয়েছে তারা। প্রথমবার বিশ্বকাপে খেলতে এসে জায়গা করে নিয়েছে নকআউটে। স্পেন, উরুগুয়ের পর এবার সৌদি আরবকেও রুখে দিয়েছে তারা।

ম্যাচের আগে থেকেই হিসাবটা ছিল পরিষ্কার। উরুগুয়ে যদি স্পেনের কাছে হারে আর কেপ ভার্দে যদি একটা ড্র করতে পারে তাহলেই হবে ইতিহাস। শেষ পর্যন্ত তেমনটাই হয়েছে। উরুগুয়ে হেরেছে ১-০ গোলে আর কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচটা গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে। 

তাতে করে এইচ গ্রপের রানার্স হিসেবে শেষ ৩২ নিশ্চিত হয়েছে পশ্চিম আফ্রিকা উপকূলের দ্বীপ দেশটির। আর সেখানে তাদের অপেক্ষায় এখন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ৪ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত হবে শেষ ৩২-এর এই লড়াই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..