✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

জার্মানির লক্ষ্য শীর্ষস্থান, ইকুয়েডরের চোখ নকআউটে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৫, | ১৮:৩৬:১৩ |

টানা দুই জয়ে ইতোমধ্যেই বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানি। তবে গ্রুপপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হওয়ার আগে ডিফেন্স নিয়ে কিছুটা উদ্বেগে রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রথম দুই ম্যাচে দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলেছে জার্মানি। উদ্বোধনী ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থানের জানান দেয় দলটি। দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে জার্মানরা।

তবে আইভরি কোস্টের বিপক্ষে জয় পেলেও বড় ধাক্কা খেয়েছে দলটি। ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন জার্মান রক্ষণভাগের অন্যতম ভরসা নিকো শ্লটারবেক। পরে জানা যায়, তার চোট গুরুতর এবং চলতি বিশ্বকাপের বাকি অংশে খেলার সম্ভাবনা নেই।

ইকুয়েডরের বিপক্ষে এই অনুপস্থিতি হয়তো বড় প্রভাব ফেলবে না। তবে টুর্নামেন্টের নকআউট পর্বে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে শ্লটারবেকের অভাব জার্মানির রক্ষণভাগে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

অন্যদিকে, দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়া ইকুয়েডরের সামনে নকআউটে ওঠার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে জয় ছাড়া বিকল্প নেই। ফলে তারা সর্বশক্তি নিয়েই মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে।

আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও দ্রুত ঘুরে দাঁড়িয়েছিল জার্মানি। ডেনিজ উন্দাভের জোড়া গোলে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় দলটি। ইকুয়েডরের বিপক্ষেও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে দ্রুত গোল আদায় করে নেওয়াই জার্মানির পরিকল্পনা।

নকআউট নিশ্চিত হলেও গ্রুপসেরা হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে জার্মানি। আর বাঁচা-মরার ম্যাচে ইকুয়েডর চেষ্টা করবে টুর্নামেন্টে নিজেদের আশা জিইয়ে রাখতে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..