✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

কানাডার ফুটবলারের পা ভেঙে নিষিদ্ধ হলেন কাতারের মাদিবো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৫, | ১৮:২৫:২৯ |
কানাডার  ইসমাইল কোনের পায়ে গুরুতর চোটের ঘটনায় কাতারের মিডফিল্ডার আসিম মাদিবোকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সেই ম্যাচের দ্বিতীয়ার্ধের মাত্র পাঁচ মিনিটের মাথায় তিনি ইসমায়েল কোনেকে ফাউল করেন। এতে কোনের বাম পা ভেঙে যায় তার।

লাল কার্ড দেখার পর মাদিবোকে মাঠ ছাড়তে হয় এবং তিনি ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। চিকিৎসা পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, ২৪ বছর বয়সী এই ফুটবলারের বাম পায়ের নিচের অংশের টিবিয়া ও ফিবুলা—উভয় হাড়ই ভেঙে গেছে। ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি। ইতালিয়ান ক্লাব সাসুওলোর হয়ে খেলা কোন ম্যাচের পরপরই ভ্যাঙ্কুভারে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যান।

ঘটনাটি তদন্তের পর ফিফার শৃঙ্খলা রক্ষা কমিটি গুরুতর ফাউলের ​​দায়ে তাকে নিষেধাজ্ঞা দেয়, যদিও এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে কাতারের। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মাদিবো পরবর্তীতে হাসপাতালে গিয়ে কানাডিয়ান এই খেলোয়াড়ের খোঁজখবর নেন। ঘটনার পরবর্তী সময়ে তার এই আচরণ বেশ আলোচনার জন্ম দেয়।

এদিকে, গ্রুপ 'বি'-তে নিজেদের শেষ ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে ৩-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে কাতার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..