✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ইহুদিদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন তেল আবিব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৫, | ১৪:০৮:৪৫ |

ইসরায়েলের একটি গবেষণা কেন্দ্র জানিয়েছে, ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পেয়েছে এবং তেল আবিব এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।

ইসরায়েলি দৈনিক ‘মা'আরিব’ ইসরায়েলি ‘তাউব’ রাজনৈতিক ও সামাজিক গবেষণা কেন্দ্রের বরাত দিয়ে জানিয়েছে, অধিকৃত অঞ্চল ছেড়ে যাওয়া ইসরায়েলিদের সংখ্যা বেড়েছে, অন্যদিকে ইসরয়েলে ফিরে আসা অভিবাসীদের সংখ্যা কমেছে।

ইসরায়েলের বাসিন্দাদের পরিস্থিতি সম্পর্কিত হালনাগাদ তথ্য এবং গত বছর কেন্দ্রটির পরিচালিত গবেষণায় দেখা গেছে, ২০২২ সাল থেকে অধিকৃত অঞ্চলে জন্মগ্রহণকারী ইহুদি ও অ-ইহুদি উভয় সম্প্রদায়ের নাগরিকদের অভিবাসন ক্রমাগত বৃদ্ধি পেয়েছে এবং গত তিন বছরে ইসরায়েল ত্যাগের হার পূর্ববর্তী দশকে রেকর্ড করা সমস্ত হারকে ছাড়িয়ে গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‌ইসরায়েলে ইহুদি অভিবাসনের হার যেমন কমে এসেছে তেমনি এবং ইসরায়েল ত্যাগের হারও বৃদ্ধি পেয়েছে।
সূত্র: পার্সটুডে

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..