✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ভিসা ও বসবাসের সুযোগ, নীতিতে পরিবর্তন আনল ওমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৪, | ১৩:০৫:৪৫ |

বিদেশি বিনিয়োগ আকর্ষণে বসবাস ও ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে ওমান। নতুন নিয়ম অনুযায়ী, দেশটিতে সম্পত্তি ক্রয়কারী ও বিনিয়োগকারী বিদেশিরা এখন সরাসরি ভিসা ও বসবাসের অনুমতি পাবেন। এ জন্য আর কোনো ওমানি নাগরিক বা প্রতিষ্ঠানের স্পন্সর প্রয়োজন হবে না।

এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করেছে রয়্যাল ওমান পুলিশ। বিষয়টি প্রকাশ করেছে গালফভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

নতুন নীতিমালার আওতায়, যেসব বিদেশি ওমানে জমি বা সম্পত্তি কিনেছেন কিন্তু এখনো নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেননি, তারাও বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের দেওয়া মালিকানাসংক্রান্ত সনদ বা প্রমাণপত্র জমা দিলেই আবেদন গ্রহণ করা হবে।

শুধু সম্পত্তির মালিকই নয়, তার নিকটাত্মীয়রাও এই সুবিধার আওতায় বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি ওমানে বিনিয়োগকারী বিদেশি কোম্পানিগুলোর প্রতিনিধিদের জন্যও স্পন্সরবিহীন ভিসা পাওয়ার পথ উন্মুক্ত করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, যেসব সম্পত্তির নিবন্ধন এখনো চূড়ান্ত হয়নি, সেসব ক্ষেত্রে বিদেশি মালিকদের প্রাথমিকভাবে ছয় মাস থেকে এক বছরের ভিসা দেওয়া হবে। অন্যদিকে, বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ভিসা ইস্যুর পর তিন মাসের মধ্যে ওমানে প্রবেশ করতে হবে।

বিশ্লেষকদের মতে, বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রশাসনিক জটিলতা কমানো এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগে উৎসাহ দিতেই এই পদক্ষেপ নিয়েছে ওমান সরকার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..