✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ফিফাকে ‘চোর’ বলে বিশ্বকাপ থেকে ‘বহিষ্কার’ ধারাভাষ্যকার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৪, | ১২:২৪:৪৪ |

বিশ্বকাপ চলাকালে ফিফা, ফিফা সভাপতি ও ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক কথা বলে করে নিজের বিশ্বকাপ অ্যাক্রেডিটেশন হারিয়েছেন প্যারাগুয়ের টেলিভিশন ধারাভাষ্যকার হোর্হে চিপি ভেরা।

গত শনিবার (২০ জুন) প্যারাগুয়ে ও তুরস্কের ম্যাচে প্যারাগুয়ের তারকা ফুটবলার মিগেল আলমিরনের লাল কার্ড দেখাকে কেন্দ্র করে লাইভ সম্প্রচারে ক্ষোভে ফেটে পড়েন ভেরা। তবে দশ জনের দল নিয়েও শেষ পর্যন্ত ম্যাচটি ১-০ গোলে জেতে প্যারাগুয়ে।

ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে আলমিরনকে লাল কার্ড দেখান রেফারি।

ফিফার নতুন নিয়ম অনুযায়ী, মাঠে কোনো তর্ক-বিতর্কের সময় মুখ ঢেকে কথা বলা নিষিদ্ধ। তুরস্কের ডিফেন্ডার মের্ত মুলদুরকে কিছু বলার সময় হাত দিয়ে মুখ ঢেকে রাখায় বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে এই নিয়ম ভঙ্গের দায়ে বহিষ্কৃত হন আলমিরন।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সরাসরি সম্প্রচারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ম্যাচ রেফারিকে ‘চোর’ আখ্যা দেন ভেরা। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, ‘ফুটবলকে হত্যা করা হচ্ছে।’ পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ক্ষমা চান তিনি, কিন্তু শেষ রক্ষা হলো না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..