✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

স্কটল্যান্ড ম্যাচের আগে আনচেলত্তির বার্তা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৪, | ১২:১৫:১২ |

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে অবশেষে। প্রায় দুই বছর আট মাস পর আবারও ব্রাজিলের ১০ নম্বর জার্সি গায়ে বিশ্বকাপের মঞ্চে দেখা যেতে পারে নেইমার জুনিয়রকে। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ও গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমনই সুখবর দিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

মিয়ামিতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে নামার আগে নেইমারের প্রত্যাবর্তনের খবর ব্রাজিল সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বেশ প্রাণবন্ত মেজাজে ছিলেন আনচেলত্তি। নেইমারের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “নেইমার এখন খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। গত কয়েকদিন সে সতীর্থদের সঙ্গে দারুণ অনুশীলন করেছে। তার মতো একজন অভিজ্ঞ ও প্রতিভাবান খেলোয়াড়ের ফিরে আসা আমাদের জন্য বড় স্বস্তির বিষয়।”

শুরু থেকেই নেইমারকে মাঠে দেখা যাবে কি না- এমন প্রশ্নে হাস্যরসের আশ্রয় নেন ব্রাজিল কোচ। তিনি বলেন, “আমি যদি এই বয়সে ৯০ মিনিট হাঁটতে পারি, তাহলে নেইমার নিশ্চয়ই ৯০ মিনিট দৌড়ে খেলতে পারবে! সে পুরোপুরি সুস্থ। আর মাঠে না নামলেও ডাগআউটে তার উপস্থিতি তরুণদের আত্মবিশ্বাস বাড়াবে।”

নেইমারের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে। সেই ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এরপর দীর্ঘ ৯৮০ দিন জাতীয় দলের বাইরে ছিলেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।

৩৪ বছর বয়সী নেইমারের জন্য এটি শেষ বিশ্বকাপ বলেই ধারণা করা হচ্ছে। তাই তার প্রত্যাবর্তনকে ঘিরে ব্রাজিল শিবিরে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এদিকে স্কটল্যান্ড ম্যাচে তরুণ তারকা এনড্রিককে মাঠে দেখার দাবিও তুলেছেন সমর্থকেরা। বিষয়টি নিয়ে মজার মন্তব্য করেছেন আনচেলত্তি। তিনি বলেন, “সমর্থকেরা এনড্রিককে খুব ভালোবাসে, সেটা আমি জানি। তবে আগামীকাল নেইমারও দলে থাকবে। ফলে কাকে বেশি সমর্থন করবে, তা নিয়ে হয়তো তাদের একটু দ্বিধায় পড়তে হবে। তবে আমার বিশ্বাস, তারা দুজনকেই সমান ভালোবাসবে।”

প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ব্রাজিল। এখন স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলেই নকআউট পর্বের পথ আরও মসৃণ হয়ে যাবে। আর সেই লড়াইয়ে নেইমারের প্রত্যাবর্তন হতে পারে সেলেসাওদের সবচেয়ে বড় শক্তি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..