✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

হাসপাতালে বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি শামসুজ্জামান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-১৭, | ১১:৪২:৫৬ |

বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি এটিএম শামসুজ্জামানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

এ তথ্য নিশ্চিত করে এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে আব্বা বাসায় রয়েছেন। বেশ ভালোই ছিলেন। কিন্তু গত দুইদিন ধরে আব্বার শরীরের অবস্থা ভালো যাচ্ছিল না। আজ সকালে একটু বেশি খারাপ হয়ে যায়। তাই সকালে আজগর আলী হাসপাতালে ভর্তি করেছি।’

ডা. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন এটিএম শামসুজ্জামান। চিকিৎসকের বরাত দিয়ে কোয়েল বলেন, ‘আব্বার অক্সিজেন লেভেল কমে গেছে। তা বাড়ানোর চেষ্টা চলছে। একদিন পর্যবেক্ষণ করে আব্বার শরীরিক অবস্থা জানাবেন ডাক্তার।’

১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন এটিএম শামসুজ্জামান। প্রথম কাহিনি ও চিত্রনাট্য লিখেন ‘জলছবি’ চলচ্চিত্রের জন্য। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন। প্রথম দিকে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন। অভিনেতা হিসেবে চলচ্চিত্র পর্দায় তার আগমন ১৯৬৫ সালে। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি।

এটিএম শামসুজ্জামান পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক লাভ করেন এই শিল্পী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..