✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ট্রাম্পকে খুশি করতে গিয়ে বিপদে আলবেনীয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৩, | ১৩:২২:৪৩ |

আলবেনিয়ার রাজধানী তিরানায় হাজারো মানুষ সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ সমাবেশে অংশ নিয়ে একটি সংরক্ষিত এলাকায় বিলাসবহুল আবাসন প্রকল্প নির্মাণের প্রতিবাদ জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট এই প্রকল্পটি এখন দুর্নীতির বিরুদ্ধে জনঅসন্তোষের প্রতীকে পরিণত হয়েছে।

শনিবার হাজার হাজার আলবেনীয় বিক্ষোভকারী রাজধানী তিরানায় মিছিল করে। গত প্রায় তিন সপ্তাহ ধরে ট্রাম্প পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট একটি অবকাশযাপন কেন্দ্র নির্মাণ পরিকল্পনার বিরুদ্ধে চলমান আন্দোলনের মধ্যে এটি ছিল অন্যতম বৃহৎ বিক্ষোভ।

মে মাসের শেষ দিক থেকে বিক্ষোভকারীরা প্রতি রাতে একত্রিত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প এবং তার স্বামী জ্যারেড কুশনারের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিলাসবহুল হোটেল নির্মাণের বিরোধিতা করে আসছেন।

বিক্ষোভকারীরা আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগও দাবি করেছেন।

আলবেনীয় বিক্ষোভকারীরা দেশের সরকার ও প্রধানমন্ত্রীকে আলবেনিয়ার উপকূলীয় অঞ্চলে পরিকল্পিত প্রকল্পগুলোর বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত না করার অভিযোগে অভিযুক্ত করেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..