✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

চোটে বিশ্বকাপ শেষ শ্লটারবেকের, জার্মানির রক্ষণভাগে বড় ধাক্কা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২২, | ২২:২০:২৯ |

আইভরি কোস্টের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের পর বড় ধরনের ইনজুরির ধাক্কা খেয়েছে জার্মানি। সেই ম্যাচে প্রথমার্ধের পরই গোড়ালির চোটে মাঠ ছাড়তে বাধ্য হন ফর্মের তুঙ্গে থাকা ডিফেন্ডার নিকো শ্লটারবেক। এবার সেই চোটের কারণে চলতি বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গেলেন বরুশিয়া ডর্টমুন্ডের এই ডিফেন্ডার। 

স্কাই জার্মানি এবং বিল্ড-এর প্রতিবেদন অনুযায়ী, ২৬ বছর বয়সী এই ফুটবলারের বাম গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে। ফলে তাকে প্রায় দুই মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে।

আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচে শ্লটারবেকের পরিবর্তে মাঠে নেমেছিলেন আন্টোনিও রুডিগার। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে জোনাথান তাহ’এর সাথে রুডিগারই জার্মানির রক্ষণভাগে মূল একাদশে শুরু করবেন।

ইতোমধ্যেই ‘ই’ গ্রুপ থেকে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে জার্মানি। আগামী বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..