✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২২, | ০০:১২:০৮ |
আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার লড়াইয়ের ইতিহাস খুব বেশি নেই। পূর্বে তাদের দেখা হয়েছিল কেবল প্রীতি ম্যাচে এবং সবশেষ লড়াই হয়েছিল ৩৬ বছর আগে। ভিয়েনায় অনুষ্ঠিত ওই ম্যাচে ১-১ গোলে ড্র হয়েছিল। ১৯৯০ সালের ৩ মে, বিশ্ব চ্যাম্পিয়ন দল হিসেবে সেই ম্যাচ খেলতে নেমেছিল ডিয়েগো ম্যারাডোনার দল। ৩ মিনিটেই মানফ্রেড জাকের গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। আধঘণ্টা পার হতেই হোর্হে বুরুচাগার গোলে সমতা ফেরায় তারা।

তার আগে ১৯৮০ সালেও বিশ্ব জয়ী আর্জেন্টিনা অস্ট্রিয়ার মুখোমুখি হয়। ভিয়েনাতে সেই প্রীতি ম্যাচে ৬৭ হাজারের বেশি দর্শক এক বিরল ঘটনার সাক্ষী হয়। ওই ম্যাচে ম্যারাডোনা হ্যাটট্রিক করেছিলেন, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের একমাত্র হ্যাটট্রিক হয়ে রয়েছে। ৩ ও ১০ মিনিটে সান্তিয়াগো সান্তামারিয়া ও লিওপোলদো লুকুয়ে ২-০ গোলে এগিয়ে দেন আর্জেন্টিনাকে। পাঁচ মিনিট পর ম্যারাডোনা তার ক্যারিয়ারের পঞ্চম গোল করেন।

২০ মিনিটে কুর্ট জারা একটি গোল শোধ দিলে ম্যারাডোনা শেষ অর্ধে আরও দুটি গোল করেন। ক্যারিয়ারের পঞ্চম ম্যাচে প্রথম ও শেষ হ্যাটট্রিক করেন তিনি। ম্যাচটি আর্জেন্টিনা জেতে ৫-১ গোলে। পরে পাঁচবার জোড়া গোল করলেও আর তিন গোলের দেখা পাননি এই আর্জেন্টাইন গ্রেট।

দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৬ গোল দিয়ে খেয়েছে দুই গোল। এবার অস্ট্রিয়ার বিপক্ষে অপরাজিত দলটি জয়ে ফিরতে পারে কি না সেটাই দেখার অপেক্ষা। অবশ্য দুই দলের মধ্যে একটি আনঅফিসিয়াল ম্যাচ হয়েছিল ১৯৬৬ সালের ২৫ জুন, ১-০ গোলে জিতেছিল অস্ট্রিয়া।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..