✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সুইজারল্যান্ডে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২১, | ১৩:৫৭:৫৬ |

ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান আসিম মুনির।

তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কারিগরি (টেকনিক্যাল) আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে অংশ নিচ্ছেন।

জানা গেছে, ইসলামাবাদ সমঝোতা স্মারক কাঠামোর আওতায় এই আলোচনায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সুইজারল্যান্ডের অবকাশকেন্দ্র বুর্গেনস্টকে-এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

তবে আলোচনার এজেন্ডা ও সম্ভাব্য ফলাফল সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে সুইজারল্যান্ড পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

মার্কিন ভাইস প্রেসিডেন্টের একজন মুখপাত্র রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট সাংবাদিকদের জানান, পারমাণবিক ইস্যু এবং লেবাননের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অগ্রগতি হওয়ার আশা করছেন।

ভ্যান্স বলেন, শিরোনামগুলো দেখে যা মনে হয়, বাস্তবে সেখানে (লেবাননে) পরিস্থিতি কিছুটা উন্নতির দিকেই যাচ্ছে এবং উত্তেজনাও কিছুটা কমছে।

তিনি আরও বলেন, এটি এমন একটি বিষয়, যা আমাদের নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও পরিচালনা করতে হবে, যাতে ইসরায়েল এবং লেবানন-উভয় দেশই নিরাপদ ও স্থিতিশীল থাকতে পারে। সূত্র: ডন নিউজ, আল-জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..