✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সাইবারির একমাত্র গোলে স্কটল্যান্ডকে হারাল মরক্কো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২০, | ১০:৩৮:৪৩ |

ইসমায়েল সাইবারির একমাত্র গোলে স্কটল্যান্ডে হরিয়েছে চলমান বিশ্বকাপের 'ডার্স হর্স' তকমা পাওয়া মরক্কো।

ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার ভোরে ১-০ গোলে জিতে আপাতত ‘সি’ গ্রুপের শীর্ষে উঠেছে মরক্কো। 

ম্যাচ শুরুর বাঁশি বাজার পরপরই স্কটল্যান্ডের গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে ফাঁকি দিয়ে জোরাল শটে জালে বল পাঠান সাইবারি। মাত্র ৭১ সেকেন্ডেই গোল করেন পিএসভি এইন্দহোফেনের এই ফরোয়ার্ড। বিশ্বকাপের এবারের আসরে এটি তার দ্বিতীয় গোল। এর আগে গত সপ্তাহে ব্রাজিলের বিপক্ষে মরক্কোর ১-১ গোলে ড্রয়েও ম্যাচেও লক্ষ্যভেদ করেছিলেন তিনি।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে স্কটল্যান্ড। বিশেষ করে শেষদিকে আক্রমণের চাপ বাড়ায় দলটি। এক পর্যায়ে দুটি পেনাল্টির আবেদনও জানায় তারা। কিন্তু কোনোটিই আমলে নেননি রেফারি।

শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি স্কটল্যান্ড। ফলে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ সিতে স্কটল্যান্ডকে টপকে ওপরে উঠে গেছে মরক্কো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..