✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২০, | ১০:৩০:১৯ |

২০২৬ বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ডে এলো নতুন নাম। তুরস্কের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে ইতিহাস গড়লেন প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালারজা।

ম্যাচের মাত্র ৬৫ সেকেন্ডে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে এবারের আসরের সবচেয়ে দ্রুত গোলের রেকর্ড নিজের করে নেন তিনি। তার এই গোলেই তুরস্কের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে।

এর আগে, চলতি বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড ছিল মরক্কোর ইসমায়েল সাইবারির দখলে। স্কটল্যান্ডের বিপক্ষে তিনি ম্যাচের ৭১ সেকেন্ডে গোল করে সেই কীর্তি গড়েছিলেন। কয়েক ঘণ্টার জন্য এবারের বিশ্বকাপের দ্রুততম গোল ছিল এটি।

তবে সেই রেকর্ড বেশিক্ষণ স্থায়ী হলো না। মাত্র ছয় সেকেন্ডের ব্যবধানে সাইবারিকে পেছনে ফেলে নতুন ইতিহাস লিখলেন গালারজা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় প্যারাগুয়েকে। ৬৫ সেকেন্ডেই প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করে গোল আদায় করে নেয় তারা। গালারজার সেই মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে প্যারাগুয়ের সমর্থকেরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..