সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

রাজ্জাক-নাফিসকে মনে রাখা হবে: সাকিব আল হাসান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-১৪, | ০৭:০৮:২৬ |

ক্রীড়া অঙ্গনে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করেছেন আব্দুর রাজ্জাক এবং শাহরিয়ায় নাফিস। নিয়েছেন নতুন চ্যালেঞ্জ। নতুন পথে হাঁটতে গিয়ে দাঁড়ি চিহ্ন বসাতে হয়েছে ক্যারিয়ারের সেরা পরিচয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে কাজ করার জন্য শনিবার আনুষ্ঠানিকভাবে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রাজ্জাক ও নাফিস।

বাংলাদেশের ক্রিকেটের স্বর্ণযুগের শুরুর দিককার নায়ক তারা। দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান তাই সাবেক দুই সতীর্থ এবং বাংলাদেশ ক্রিকেটের দুই নায়ককে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

বিসিবির তৃতীয় নির্বাচকের দায়িত্ব নেওয়া রাজ্জাককে এবং ক্রিকেট অপারেশন্সের ডেপুটি ম্যানেজার হওয়া নাফিসকে বাংলাদেশ ক্রিকেট মনে রাখবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে লিখেছেন সাকিব, ‘অনেকগুলো তারার মধ্যে আব্দুর রাজ্জাক এবং শাহরিয়ায় নাফিস দু’জন, যাদের হাত ধরে বাংলাদেশের ক্রিকেটের স্বর্ণযুগ শুরু হয়েছে।

বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে মাঠে এবং মাঠের বাইরে তাদের অতুলনীয় অবদানকে সবসময় মনে রাখা হবে। দেশীয় ক্রিকেটার হিসেবে অনেকগুলো মাইলফলক তারা স্পর্শ করেছেন। দেশের হয়ে আব্দুর রাজ্জাকের প্রথম ২০০ উইকেট নেওয়া, প্রথম ব্যাটসম্যান হিসেবে নাফিসের ১ হাজার রান করা তার মধ্যে অন্যতম। আমি তাদের দারুণ ক্যারিয়ার, অসাধারণ অর্জন এবং সর্বোপরি আগামীদিনের ক্রিকেটারদের অনুপ্রেরণা দেওয়ার জন্য আন্তরিক অভিবাদন জানায়।’


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..