✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিশ্বকাপের মঞ্চে উজবেকিস্তানের আসার যাত্রা যেমন ছিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৮, | ১৮:৪৩:৫৫ |
দীর্ঘ প্রতীক্ষা, অসংখ্য হতাশা আর বারবার স্বপ্নভঙ্গের পর অবশেষে এবার বিশ্বকাপের মঞ্চে খেলছে জায়গা উজবেকিস্তান। ২০২৬ বিশ্বকাপের মাধ্যমে প্রথমবারের মতো ফুটবলের সবচেয়ে বড় আসরে খেলছে মধ্য এশিয়ার দেশটি।

বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়ে বহুবার খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছিল উজবেকিস্তান। ২০০৬ বিশ্বকাপ বাছাইপর্বে প্লে-অফে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। ২০১৪ বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার সুযোগ হাতছাড়া হয়েছিল গোল ব্যবধানে। এরপর প্লে-অফেও ভাগ্য সঙ্গ দেয়নি। ২০১৮ সালেও শেষ মুহূর্তে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করে বিশ্বকাপের টিকিট হারাতে হয় দলটিকে।

তবে এবার আর হতাশ হতে হয়নি। ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে বেড়ে ৪৮ হওয়ায় এশিয়া পেয়েছে আটটি সরাসরি কোটা। সেই সুযোগ কাজে লাগিয়ে ইতিহাস গড়ে উজবেকিস্তান।

এশিয়ান বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিজেদের গ্রুপের শীর্ষ দুইয়ে জায়গা নিশ্চিত করে তারা। ২০২৫ সালের জুনে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গোলশূন্য ড্র করেই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে উজবেকিস্তান। এর মাধ্যমে তারা বিশ্বকাপে খেলা প্রথম মধ্য এশীয় দেশ হিসেবেও ইতিহাসের পাতায় নাম লেখায়।

বর্তমান উজবেকিস্তান দলের শক্তির জায়গা তাদের তরুণ ও প্রতিভাবান ফুটবলাররা। রোমার অভিজ্ঞ ফরোয়ার্ড এলদর শোমুরোদভ, উদীয়মান মিডফিল্ডার আব্বোসবেক ফয়জুল্লায়েভ এবং ইউরোপিয়ান ফুটবলে নজর কাড়া ডিফেন্ডার আব্দুকোদির খুসানোভকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে দেশটি। দলের দায়িত্বে আছেন ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফাবিও কানাভারো।

বিশ্বকাপের গ্রুপ পর্বে পর্তুগাল, কলম্বিয়া ও ডিআর কঙ্গোর সঙ্গে পড়েছে উজবেকিস্তান। কঠিন এই গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ৩-১ গোলে হারলেও লড়াকু ফুটবল উপহার দিয়েছে দলটি। ম্যাচটিতে আব্বোসবেক ফয়জুল্লায়েভ উজবেকিস্তানের হয়ে বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোলটি করেন।

প্রথম ম্যাচে হারলেও উজবেকিস্তানের সামনে এখনো সুযোগ রয়েছে নকআউট পর্বে জায়গা করে নেওয়ার। বিশ্বকাপের নবাগত এই দলটি ইতোমধ্যেই প্রমাণ করেছে, তারা শুধু অংশ নিতে আসেনি; বড় মঞ্চে নিজেদের সামর্থ্যের জানান দিতেও প্রস্তুত।

দীর্ঘদিনের অপেক্ষার পর বিশ্বকাপে পা রাখা উজবেকিস্তানের জন্য এটি শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং পুরো দেশের ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..