✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রাজশাহীর আম খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৬, | ১৮:২১:৩৪ |

উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ আমের বাজার রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর আম হাট পরিদর্শন এবং তাজা আম চেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। 

মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টায় তিনি হাটে এসে বিভিন্ন আমের আড়ত ও দোকান ঘুরে দেখেন। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান ও পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ড সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে হাটে বিক্রি হওয়া বিভিন্ন জাতের আম সম্পর্কে খোঁজখবর নেন মার্কিন রাষ্ট্রদূত।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, রাষ্ট্রদূত হিসেবে এটি আমার প্রথম রাজশাহী সফর। ২০২০ সালে একবার এখানে এসেছিলাম। তবে এবার বিশেষভাবে আমের মৌসুমে এসেছি, কারণ আমি রাজশাহীর বিখ্যাত আমের স্বাদ নিতে চেয়েছিলাম। এখানে আসতে পেরে আমি সত্যিই আনন্দিত।

তিনি আরও বলেন, আমি যুক্তরাষ্ট্রের একটি কৃষিপ্রধান অঙ্গরাজ্য থেকে এসেছি। কোনো পণ্য যেখানে উৎপাদিত হয়, সেখানে গিয়ে সেটি দেখার ও উপভোগ করার অভিজ্ঞতার কোনো তুলনা নেই। সেখানে সবচেয়ে তাজা, সবচেয়ে বৈচিত্র্যময় এবং সেরা পণ্যগুলো দেখার সুযোগ মেলে।

বাংলাদেশের আম রফতানির সম্ভাবনা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, আমেরিকানরা আম খুব পছন্দ করে। যদিও যুক্তরাষ্ট্রে আমরা বেশিরভাগ সময় হিমায়িত আম পাই এবং তা শেক বা বিভিন্ন খাদ্যপণ্যে ব্যবহার করি। বাংলাদেশের মতো এতো তাজা আম সেখানে সহজে পাওয়া যায় না।

তিনি বাংলাদেশের আম রফতানি বাড়াতে কোল্ড চেইন বা আধুনিক হিমাগার ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশে আরও উন্নত কোল্ড চেইন ব্যবস্থা প্রয়োজন। হিমায়িত আম আন্তর্জাতিক বাজারে রফতানির জন্য অত্যন্ত উপযোগী। সারা বছর আমের প্রাপ্যতা নিশ্চিত করতে এবং রফতানি বাড়াতে কোল্ড চেইন অবকাঠামোর উন্নয়ন জরুরি বলেও জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।

হাটে উপস্থিত ব্যবসায়ীরা জানান, মার্কিন রাষ্ট্রদূতের এমন সফর তাদের জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে রাজশাহীর আম আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিতি লাভ করবে এবং বিদেশি বাজারে এর চাহিদা বাড়বে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..