✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

আলজেরিয়া ম্যাচের আগে আর্জেন্টিনা কোচের নতুন ছক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৫, | ১৩:২৬:২২ |

আসন্ন আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে নতুন কৌশল নিয়ে অনুশীলনে নেমেছেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। সবশেষ অনুশীলনে প্রচলিত চার ডিফেন্ডারের বদলে তিন ডিফেন্ডারের রক্ষণভাগ সাজিয়ে দলকে খেলান তিনি।

আর্জেন্টাইন সাংবাদিক ম্যাক্সিমিলিয়ানো গ্রিয়োর তথ্য অনুযায়ী, শনিবারের ট্রেনিং সেশনে স্কালোনি ব্যাক ফোরের পরিবর্তে ব্যাক থ্রি ব্যবহার করেন। মূলত দলের রক্ষণভাগে ভিন্নতা আনতেই এই পরীক্ষা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে পুরোপুরি ফিট না থাকায় আলজেরিয়ার বিপক্ষে খেলতে নাও পারেন লেফট ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো। তার অনুপস্থিতিতে রক্ষণভাগে পরিবর্তন আসতে পারে।

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ হতে পারে:

এমিলিয়ানো মার্টিনেজ; লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো; নিকোলাস গনজালেস, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, সিমিওনে; লাউতারো মার্টিনেজ, লিওনেল মেসি।

উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার আলজেরিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটিকে ঘিরে সমর্থকদের মধ্যেও বাড়ছে উত্তেজনা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..