✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

এখন থেকে অনলাইনে খোলা যাবে বিও অ্যাকাউন্ট!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-০৯, | ০৪:৫৬:২৬ |

শেয়ার লেনদেন করার জন্য বিও অ্যাকাউন্ট (বেনিফিশিয়ারি ওনার্স) খুলতে ব্রোকারেজ হাউসে যাওয়া আর বাধ্যতামূলক নয়। এখন বিশ্বের যে কোনো দেশ থেকে অনলাইনেই খোলা যাবে।

বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দীন আহমেদ মঙ্গলবার বিএসইসির কার্যালয়ে এই প্রকল্পের উদ্বোধন করেন। ইলেকট্রনিক পদ্ধতিতে শেয়ার সংরক্ষণকারী কোম্পানি সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক শুভ্রকান্তি চৌধুরী, বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, একজন বিনিয়োগকারী সিডিবিএলের ওয়েবসাইটে গিয়ে নিজের মোবাইল ও ইমেইল নম্বর দিয়ে বিও হিসাব খোলার প্রথম ধাপে লগইন করতে হবে। সঙ্গে সঙ্গে ওই বিনিয়োগকারীর মোবাইল ও ইমেইলে একটি গোপন পাসওয়ার্ড চলে যাবে। সেটি একবারই ব্যবহার করা যাবে। ওই পাসওয়ার্ড দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে। কয়েকটি ধাপে বিনিয়োগকারীর জাতীয় পরিচয়পত্র, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংক চেকের কপি, বিনিয়োগকারীর ছবি, স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে।

এমনকি বিনিয়োগকারীকে বেছে নিতে হবে তার পছন্দের ব্রোকারেজ হাউস। এরপর ওই আবেদন চলে যাবে বিনিয়োগকারীর পছন্দের ব্রোকারেজ হাউসে। ব্রোকারেজ হাউস থেকে যাচাইয়ের পর সব ঠিকঠাক থাকলে সেই আবেদন গ্রহণ করা হবে। তখন স্বয়ংক্রিয় পদ্ধতিতে একটি নোটিফিকেশন চলে যাবে বিনিয়োগকারীর মোবাইল ও ইমেইলে। সেই নোটিফিকেশন পাওয়ার পর বিনিয়োগকারীকে বিও ফি জমা দিতে হবে।

এরপর সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস সিডিবিএলের সিস্টেমে তা আপলোড করে দেবে। আর বিনিয়োগকারী মোবাইল ও ইমেইলে পেয়ে যাবেন ‘সাকসেসফুল’ বার্তা। প্রবাসী বাংলাদেশিদের অনলাইনে বিও হিসাব খুলতে পাসপোর্টের স্ক্যান কপি আপলোড করতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..