✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ব্রাজিলের ১৯৭০ বিশ্বকাপ জয়ের নায়ক ব্রিতো আর নেই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১২, | ১১:৩৫:৪৯ |

ব্রাজিলকে ১৯৭০ সালের ফিফা বিশ্বকাপ জেতাতে অনন্য ভূমিকা রাখা কিংবদন্তি সেন্ট্রাল ব্যাক ব্রিতো ৮৬ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। নিউমোনিয়াজনিত জটিলতায় আক্রান্ত হয়ে প্রায় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

১৯৬৪ সালে ব্রাজিলের জাতীয় দলে অভিষেক হওয়া ব্রিতো ১৯৬৬ সালের বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। তবে তিনি পাদপ্রদীপের আলোয় আসেন ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে। মারিও জাগালোর অধীনে ‘দ্য বিউটিফুল টিম’ খ্যাত সেই আসরে ব্রাজিলের শিরোপা জয়ের পথে প্রতিটি ম্যাচের প্রতিটি মিনিট মাঠে ছিলেন এই রক্ষণভাগের প্রহরী। 

পেলে, কার্লোস আলবার্তোদের সেই অবিস্মরণীয় দলের সপ্তম সদস্য হিসেবে ব্রিতো পাড়ি জমালেন না ফেরার দেশে। এর আগে ওই স্কোয়াডের এভারালদো, ফন্টানা, ফেলিক্স, জোয়েল কামার্গো, কার্লোস আলবার্তো এবং ফুটবল সম্রাট পেলে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। কিংবদন্তি এই ডিফেন্ডারের প্রয়াণে ফুটবল বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..