✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বিশ্বকাপের চ্যাম্পিয়নরা কি পরিমাণ অর্থ পাবে, বাকিরা পাবে কতো?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১১, | ২২:০৩:২৮ |

বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জয়ের লড়াইয়ে নামছে দলগুলো, তবে মাঠের এই লড়াই শুধু শ্রেষ্ঠত্বের ট্রফির জন্যই নয়, এর সাথে জড়িয়ে আছে বিশাল অঙ্কের আর্থিক পুরস্কারও। আজ ১১ জুন থেকে পর্দা উঠছে ফুটবলের মহাযজ্ঞের। ইতিহাসে এবারই প্রথমবারের মতো ৪৮টি দেশ নিয়ে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের জমজমাট আসর। আর এই মহোৎসবে অংশগ্রহণকারী দলগুলোর জন্য ট্রফির পাশাপাশি পানির মতো টাকা ঢালছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা।

আসরে অংশ নেওয়া প্রতিটি দেশের জন্যই থাকছে বড় অঙ্কের অর্থ। মূল টুর্নামেন্ট শুরুর আগেই প্রস্তুতি পর্বের খরচ সামলাতে অংশগ্রহণকারী প্রতিটি ফুটবল ফেডারেশনকে প্রাথমিক অবস্থায় ১.৫ মিলিয়ন মার্কিন ডলার করে দিচ্ছে ফিফা। এরপর মাঠের লড়াইয়ে দলগুলো যত সামনের দিকে এগোবে, তাদের উপার্জনের খাতা তত ভারী হতে থাকবে। গ্রুপ পর্বের বৈতরণী পার করে নকআউট পর্বের প্রতিটি ধাপে পা রাখার সাথে সাথেই দলগুলোর অ্যাকাউন্টে যোগ হবে মিলিয়ন মিলিয়ন ডলার।

পুরস্কারের এই বিশাল অঙ্কের তালিকায় সবচেয়ে বড় জ্যাকপটটি পাবেন অবশ্যই বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামের মহাকাব্যিক ফাইনালে যে দলটি সোনালী ট্রফি উঁচিয়ে ধরবে, তারা পুরস্কার হিসেবে ঘরে তুলবে রেকর্ড ৫০ মিলিয়ন মার্কিন ডলার। রানার্স-আপ বা দ্বিতীয় স্থান অর্জনকারী দলটিও খুব বেশি পিছিয়ে থাকছে না, সান্ত্বনা পুরস্কার হিসেবে তাদের পকেটে ঢুকবে ৩৩ মিলিয়ন ডলার। এছাড়া টুর্নামেন্টে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দল দুটি পাবে যথাক্রমে ২৯ মিলিয়ন এবং ২৭ মিলিয়ন ডলার।

ফিফার এই বিশাল আর্থিক বরাদ্দের ছোঁয়া পাবে কোয়ার্টার ফাইনাল ও শেষ ষোলো থেকে বিদায় নেওয়া দলগুলোও। পঞ্চম থেকে অষ্টম স্থানে থাকা প্রতিটি দল পাবে ১৯ মিলিয়ন ডলার করে। নকআউটের প্রথম রাউন্ড অর্থাৎ নবম থেকে ষোড়শ স্থান পর্যন্ত প্রতিটি দলের ভাগ্যে জুড়বে ১৫ মিলিয়ন ডলার। এমনকি গ্রুপ পর্বের বাধা টপকাতে না পারা ১৭ থেকে ৩২ নম্বর দলগুলো পাবে ১১ মিলিয়ন ডলার করে এবং একদম তলানির ৩৩ থেকে ৪৮তম স্থান পাওয়া দলগুলোর প্রত্যেকে পাবে ৯ মিলিয়ন ডলার করে। সব মিলিয়ে এবারের মেগা টুর্নামেন্টে অংশ নেওয়া দেশগুলোর পেছনে ফিফা মোট ৬৫৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি বিশাল বাজেট ঘোষণা করেছে।

সূত্র: মার্কা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..