✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

শেরপুরে ব্রাজিলের সমর্থনে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১১, | ২১:৪৮:৩৫ |

ব্রাজিল ফুটবল দলের শুভকামনায় শেরপুরে মিলনমেলা ও আনন্দ মিছিল করেছেন ব্রাজিল সমর্থকরা। 

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে শেরপুর সরকারি কলেজ মাঠে মিলনমেলা শেষে আনন্দ র‌্যালি বের করেন সমর্থকরা।

এ সময় ব্রাজিল ফুটবল দলের ভক্তরা হলুদ জার্সি পরে ভুভুজেলা বাঁশি বাজানোসহ নানা রঙের ফেস্টুন, ব্যানার এবং জাতীয় ও ব্রাজিলের পতাকা নিয়ে উল্লাস প্রকাশ করেন। এই আনন্দ র‌্যালির আয়োজন করে শেরপুর জেলা ব্রাজিল ফ্রেন্ডসক্লাব।

র‍্যালিতে সম্প্রতি শেরপুর এর এক আর্জেন্টিনার সমর্থক দুধ দিয়ে গোসল করে ব্রাজিল দলের সমর্থক হিসেবে যোগ দেওয়া ভাইরাল হওয়া শিবুও অংশ নেয়।

এ বিষয়ে ব্রাজিল ফ্রেন্ডস ক্লাবের আয়োজকদের অন্যতম জাকির হোসেন বলেন, শেরপুরে আমরা বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল দলের অন্যতম সমর্থক। আমরা আশা করছি এবার ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। কারণ ব্রাজিল হচ্ছে তারকা খেলোয়াড় সমৃদ্ধ দল এবং নান্দনিক ছন্দের খেলার একটি দল। সেজন্য আমরা ব্রাজিল ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে এই মিলনমেলা এবং র‍্যালির আয়োজন করেছি। ব্রাজিলের খেলা গুলো শহরের বিভিন্ন মোড়ে প্রজেক্টর এর মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলেও জানান আয়োজকরা। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..