✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ফিফা বিশ্বকাপ ২০২৬

মেক্সিকো-দ. আফ্রিকা উদ্বোধনী ম্যাচে সকার সিটির স্মৃতি ফেরাচ্ছে আসতেকা স্টেডিয়াম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১১, | ১৯:১৩:১৩ |
মাঝখানে কেটে গেছে ১৬ বছর। জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে ভুভুজেলার সেই শব্দ আজকের জেন-জি প্রজন্মের কাছে এখনও টাটকা। এই জেনারেশনের অনেকেরই প্রথম বিশ্বকাপ দেখার স্মৃতি হিসেবে আসবে আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিত সেই আসরটি। শাবালালার আইকনিক সেই গোল তাদের মনে আছে হয়ত।

২৩তম ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আগামীকাল। উদ্বোধনী ম্যাচের ভেন্যু আসতেকা স্টেডিয়াম। বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। 

আরও একবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি তারা। পার্থক্য হলো গতবারের (২০১০) স্বাগতিকরা এবার অতিথি।

আরেকটা ব্যাপার হলো, ২০১০ সালের পর বিগত ৩ আসরের মূল পর্বে খেলার সুযোগ পায়নি দক্ষিণ আফ্রিকা। তারা নিজেদের সবশেষ আসরের প্রথম ম্যাচ যাদের বিপক্ষে খেলেছিল, ১৬ বছর পর বিশ্বকাপে ফিরে সেই আসরের প্রথম ম্যাচও খেলবে সেই প্রতিপক্ষের বিপক্ষে। তাই সকার সিটির সেই আবহ আসতেকা স্টেডিয়ামে যে একটু হলেও থাকবে, সেটি বলা যায়। দক্ষিণ আফ্রিকারত জন্য তো বটেই।

৮৩ হাজার ধারণ ক্ষমতার আসতেকা স্টেডিয়ামটির অবস্থান দুই দিকে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর থেকে সমদূরবর্তী। এই মাঠে বিশ্বকাপের সবশেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ৪০ বছর আগে, ১৯৮৬ সালের মেগা ফাইনাল। ম্যারাডোনার বিশ্বজয়ের সেই মাহেন্দ্রক্ষণও এবারের উদ্বোধনী ম্যাচে স্বরণ করবে অনেকেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..