✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আমাজন জঙ্গলেও বিশ্বকাপ উন্মাদনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১১, | ১৮:৫২:১৬ |
ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার অপেক্ষায় ব্রাজিলের রেইনফরেস্টের শহর মানাউসে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। শহরের ডাউনটাউনের রুয়া ৩ নামের একটি রাস্তা স্থানীয় বাসিন্দারা সাজিয়ে তুলেছেন বিশ্বকাপকে ঘিরে।খবর এপি নিউজের। 

এ সময় খোলা আকাশের নিচে আয়োজিত উৎসব থেকে ভেসে আসছে ব্রাজিলিয়ান সংগীতের সুর। রাস্তাজুড়ে আঁকা হয়েছে টুর্নামেন্টে অংশ নেওয়া ৪৮টি দেশের পতাকা। একই সঙ্গে কাগজ ও সুতো দিয়ে তৈরি সেই পতাকাগুলো মাথার ওপর ছাউনির মতো ঝুলিয়ে রাখা হয়েছে, যেন এক রঙিন ছাউনি তৈরি করেছে পুরো পথজুড়ে। অনেকেই স্বপ্ন দেখছে, আগামী ১১ জুন টুর্নামেন্ট শুরু হলে এই পতাকার নিচে বসেই খেলা দেখবেন তারা। 

এই কাজের নেতৃত্বে থাকা ভিজ্যুয়াল আর্টিস্ট আলদ্রি কাস্ত্রো বলেন, বৃষ্টির কারণে আমরা কাজ শেষ করতে পারিনি। কিন্তু এখন গ্রীষ্মকাল এসেছে, তাই আমরা শান্তভাবে কাজ শেষ করতে পারছি এবং জাতীয় দলকে সমর্থন জানাতে পারছি।

স্থানীয় শিশুরাও এই কাজে অংশ নিচ্ছে। কখনও তারা মই বেয়ে পতাকা ঝুলাতে সাহায্য করছে, আবার যখন দর্শনার্থীরা ছবি তুলতে আসছে তখন রাস্তায় ফুটবল খেলছে।

রুয়া ৩ এর সংগঠক পেদ্রো দা সিলভা জানান, স্থানীয় বাসিন্দারা এই সাজসজ্জার নিচেই ব্রাজিলের ম্যাচ দেখবেন। ব্রাজিল তাদের প্রথম গ্রুপ সি ম্যাচে আগামী ১৩ জুন মুখোমুখি হবে মরক্কোর বিপক্ষে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..