✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বিশ্বকাপ-২০২৬

শিরোপার স্বপ্ন থাকলেও ইংল্যান্ডের অবস্থান নিয়ে সতর্ক টুখেল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১০, | ১৮:৫৪:৩০ |

বিশ্বকাপ শুরুর আগে নিজেদের অবস্থান নিয়ে স্পষ্ট কথা বলেছেন ইংল্যান্ডের কোচ থমাস টুখেল। তার মতে, ইতিহাস ও সাম্প্রতিক বাস্তবতা মিলিয়ে এবারের আসরে ইংল্যান্ডকে শিরোপার সবচেয়ে বড় ফেভারিট হিসেবে দেখা ঠিক হবে না। তবে দীর্ঘ শিরোপা খরা কাটিয়ে বিশ্বসেরার ট্রফি জয়ের স্বপ্ন এখনো অটুট তার দলের।

ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসে একমাত্র শিরোপা আসে ১৯৬৬ সালে, ঘরের মাঠে। এরপর থেকে সাফল্যের ধারাবাহিকতা থাকলেও ট্রফি অধরা রয়ে গেছে। ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে দলটি চতুর্থ স্থান অর্জন করে আর গত আসরে পৌঁছায় কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। এবার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে স্পেন, ফ্রান্স, ব্রাজিল, পর্তুগাল ও আর্জেন্টিনাকে মূল শিরোপা দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে। 

সেই তালিকায় ইংল্যান্ডের অবস্থান নিয়ে প্রশ্ন উঠলে টুখেল জানান, তারা নিজেদের “টপ ফেভারিট” হিসেবে দেখছেন না। টুখেলের ভাষায়, “আমরা সবচেয়ে বড় ফেভারিট নই। কারণ অনেক দল ইতিমধ্যে বিশ্বকাপ জিতেছে এবং তাদের অভিজ্ঞতা আমাদের চেয়ে বেশি। আমরা লড়াই করতে এসেছি এবং শেষ পর্যন্ত যেতে চাই।”

তবে আশার জায়গাও দেখছেন ইংল্যান্ড কোচ। তার মতে, সাম্প্রতিক ইউরো ও বিশ্বকাপ পারফরম্যান্স প্রমাণ করছে যে দলটি শিরোপার খুব কাছাকাছি পৌঁছে গেছে। গত দুই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফাইনাল এবং আগের বিশ্বকাপে শেষ আটে খেলা-সবই সম্ভাবনার ইঙ্গিত।

তিনি বলেন, আপনি যখন ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছান, তখন বুঝতে হবে আপনি ট্রফির খুব কাছাকাছি। সেখানে হয়তো একটু ভাগ্য বা ছোট কিছু পার্থক্য প্রয়োজন।

আগামী বুধবার শক্তিশালী ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। ‘এল’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..