✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

কি এই মার্কিন সি ড্রোন?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১০, | ১৩:৫৩:৩৭ |

হরমুজ প্রণালির কাছে ভূপাতিত হওয়া একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রু সদস্যদের অক্ষত অবস্থায় উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি ড্রোন বোট বা সি ড্রোন। এই প্রথম সামরিক অভিযানে কোনো ক্রু বা সেনানিকে সমুদ্র থেকে উদ্ধার করতে মানবহীন স্বয়ংক্রিয় যুদ্ধজাহাজ ব্যবহার করল ওয়াশিংটন।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন ২৪ ফুটের এই ড্রোন বোটটির নাম ‘সারোনিক করসেয়ার’। টেক্সাসভিত্তিক প্রতিষ্ঠান সারোনিক টেকনোলজিসের তৈরি এই মনুষ্যবিহীন জলযানটি ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার বেগে ছুটতে পারে এবং এটি প্রায় এক হাজার পাউন্ড ওজন বহনে সক্ষম। 

মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন প্রথাগত সামরিক শক্তির পাশাপাশি এ ধরনের এআই চালিত ড্রোন ও স্বয়ংক্রিয় নৌযান বহর বাড়ানোর যে উদ্যোগ নিয়েছে, এটি তারই অংশ। মার্কিন নৌবাহিনীর টাস্ক ফোর্স ৫৯-এর অধীনে এই ড্রোন বোটটি গত বছরের ডিসেম্বরে পুরোপুরি কার্যকর করা হয়েছিল।

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর যখন তীব্র উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখনই এই ঘটনা ঘটল। ওমান উপকূলে টহল দেওয়ার সময় মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারটি ভূপাতিত করা হলে জলযানটির সাহায্যে সোমবার দুই ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছেন এবং তেহরানকে সতর্ক করে বলেছেন যে এই হামলার জবাব দেওয়া হবে।

হেলিকপ্টার ডাউন করার এই ঘটনার পর মার্কিন সামরিক বাহিনী পাল্টা পদক্ষেপ হিসেবে দক্ষিণ ইরানে কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, হরমুজ প্রণালীর আশেপাশে ইরানের বেশ কয়েকটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার সিস্টেম লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। হামলার পর ইরানের জাস্ক, বন্দর আব্বাস, সিরিক এবং কেশম দ্বীপে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..