✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

জোহানেসবার্গে বন্দুক হামলায় প্রাণ হারালো ১২ জন, হাসপাতালে আরও ৯

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১০, | ১৩:৫১:৪৩ |

দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় শহর জোহানেসবার্গে ভয়াবহ গণগুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও অন্তত ৯ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে শহরের ক্লিভল্যান্ড এলাকার একটি বস্তিতে এই হামলা চালানো হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশের তথ্য অনুযায়ী, একটি সাদা টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে ১০ জনের বেশি সন্দেহভাজন ঘটনাস্থলের কাছে আসে। পরে তারা একটি পেট্রোল স্টেশনের কাছ থেকে বস্তির ভেতরে প্রবেশ করে দুই দিক দিয়ে একযোগে গুলি চালাতে শুরু করে। হামলার পর তারা একই গাড়িতে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে রাত ১১টা ১০ মিনিটের দিকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ১১ জন নিহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। নিহতদের মধ্যে ৮ জন পুরুষ ও ৩ জন নারী। এ ঘটনায় আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা বিশ্বের অন্যতম উচ্চ অপরাধপ্রবণ দেশ হিসেবে পরিচিত। দেশটিতে গড়ে প্রতিদিন বহু মানুষ হত্যাকাণ্ডের শিকার হন, বিশেষ করে বস্তি ও নিম্নআয়ের এলাকায় গ্যাং সহিংসতা ও ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে।

তথ্য সূত্র : বিবিসি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..