✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

হিজাব নিয়ে ধরপাকড় করায় আফগান নারীদের বিক্ষোভ, দুজন নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১০, | ১৩:৪৪:১৬ |
আফগানিস্তানের হেরাতে ‘শালীনভাবে’ হিজাব না পরায় নারীদের ওপর ধরপাকড় চালিয়েছে পুলিশ। এর বিরুদ্ধে সেখানে নারীরা বিরল বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। কিন্তু এই বিক্ষোভে তাজা গুলি ছুড়েছে আফগান নিরাপত্তাবাহিনী। এছাড়া মারধর ও চাবুক দিয়ে প্রহারের ঘটনাও ঘটেছে। এতে অন্তত দুজন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্বাস্থকর্মীরা দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা কি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন সেটি স্পষ্ট করেননি।

নারীদের ওই আন্দোলনে পুরুষরাও যোগ দিয়েছিলেন।

হেরাতের পুলিশ বিক্ষোভকারী নিহত হওয়ার বিষয়টি অস্বীকার করেছে। তবে বিক্ষোভ দমন এবং সেখানে আইনশৃঙ্খলা ফেরাতে শক্তি প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছে তারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভ চলাকালীন পুলিশ তাজা গুলি ছোড়ে।

বার্তাসংস্থা এএফপিকে এক বিক্ষোভকারী বলেছেন, “পুলিশ লাঠি, চাবুক এবং অস্ত্র ব্যবহার করেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আকাশের দিকে তারা গুলিও ছুড়েছে।”

এএফপি এক ফটোগ্রাফারের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, পুলিশকে বিক্ষোভকারীদের মারধর ও তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা গেছে।

ওই ফটোগ্রাফার বলেছেন, “আমি সরাসরি যা দেখেছি, অনেক মানুষ আহত হয়েছেন।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, কিছু নারী মারধর না করতে চিৎকার করছেন। ওই সময় কাছ থেকে গুলির শব্দ শোনা যায়।

হেরাত পুলিশ কমান্ডের মুখপাত্র সৈয়দ মাসুদ হোসেনি দাবি করেছেন বিক্ষোভকারীদের কারণে সেখানে জনশৃঙ্খলা বিঘ্নিত হয়েছে।

সূত্র: বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..