✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

প্রত্যাশার চেয়েও দ্রুত সেরে উঠছেন নেইমার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১০, | ১৩:১৩:১০ |

ইনজুরি নেইমার জুনিয়রের নিত্যসঙ্গী। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলে আছেন তিনি। সেটাও ওই ইনজুরি নিয়েই। বিশ্বকাপে প্রথম ম্যাচ তিনি মিস করবেন বলেও ধারণা করা হচ্ছিল।

তবে ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর। বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠে নামতে পারেন তারকা ফরোয়ার্ড নেইমার।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, প্রত্যাশার চেয়েও দ্রুত সেরে উঠছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। ডান পায়ের কাফের চোট থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় মরক্কোর বিপক্ষে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচেই তাকে পাওয়া যেতে পারে।

এর আগে ধারণা করা হচ্ছিল, গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ফিরবেন নেইমার। ব্রাজিল দলের মেডিকেল স্টাফও সেই লক্ষ্য নিয়েই কাজ করছিল। কিন্তু সর্বশেষ শারীরিক অবস্থার উন্নতিতে তার প্রত্যাবর্তন আরো এগিয়ে আসতে পারে।

সোমবার করা এমআরআই পরীক্ষার ফলও ইতিবাচক এসেছে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, নেইমার ভালোভাবেই সেরে উঠছেন এবং নির্ধারিত পুনর্বাসন কর্মসূচি অনুসরণ করছেন। এখনো দলের সঙ্গে পূর্ণ অনুশীলনে যোগ দেননি তিনি।

তবে জিমে আলাদা ফিটনেস সেশন চালিয়ে যাচ্ছেন। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও সম্প্রতি বলেছিলেন, নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না, তবে প্রথম বা দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যেতে পারে বলে তিনি আশাবাদী।

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর এবারের বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম বড় ভরসা হিসেবে বিবেচনা করা হচ্ছে নেইমারকে। দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এই তারকার ফেরা ব্রাজিলের শিরোপা মিশনে বড় শক্তি যোগ করবে।

আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..