✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ব্রাজিল ম্যাচের আগে মরক্কো শিবিরে চোটের ছোবল, শঙ্কায় দুই তারকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৮, | ২২:০৬:৪৬ |

কাতার বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সে নতুন ইতিহাসের জন্ম দেওয়া মরক্কো দলকে ঘিরে এবার আরও বড় কিছুর স্বপ্ন দেখছেন সমর্থকরা। তবে মূল অভিযান শুরুর আগেই বড় এক ধাক্কা খেয়েছে আফ্রিকান দলটি। সবশেষ প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ায় মূল পর্বে ব্রাজিলের বিপক্ষে প্রথম ম্যাচে দলের গুরুত্বপূর্ণ দুই ফুটবলারের খেলা নিয়ে চরম শঙ্কা জেগেছে। শুরুর একাদশের নিয়মিত মুখ নুসাইর মাজরাউই ও আব্দেসামাদ এজজাজুলিকে ঘিরে তৈরি হয়েছে এই অনিশ্চয়তা।

গত রবিবার রাতে নরওয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া প্রস্তুতি ম্যাচে চোট পান এই দুই তারকা। ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষের কড়া ট্যাকলে কাঁধে আঘাত পান ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণভাগের প্রধান ভরসা মাজরাউই, যার ফলে ২৯তম মিনিটেই মাঠ ছাড়তে হয় তাকে। অন্যদিকে পায়ে চোট পাওয়ায় বিরতির পর আর মাঠেই নামতে পারেননি রেয়াল বেতিসের লেফট উইঙ্গার এজজাজুলি। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের এমন আকস্মিক চোটে স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়েছে মরক্কো শিবিরে।

ইউরোপের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করা নরওয়েকে এবারের বিশ্বকাপে অনেকেই ‘ডার্ক হর্স’ হিসেবে বিবেচনা করছে। শক্তিশালী সেই নরওয়ের বিপক্ষে অবশ্য প্রথমার্ধে দারুণ ফুটবল খেলেছে মরক্কো। ম্যাচের অষ্টম মিনিটেই ব্রাহিম দিয়াসের চমৎকার গোলে লিড নেয় তারা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ম্যাচের শেষ দিকে অধিনায়ক মার্টিন ওদেগোরের গোলে সমতায় ফেরে নরওয়ে। জয় হাতছাড়া হলেও দলের সার্বিক পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট মরক্কোর কোচ মোহামেদ ওয়াহবি। দুই অর্ধ মিলিয়ে প্রায় পুরো দল বদলে সবাইকে পরখ করে নেওয়ার সুযোগ পাওয়ায় খুশি কোচ, তবে কপালে চিন্তার রেখা শুধু ওই চোট নিয়েই।

বিশ্বকাপ অভিযান শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি, এমন মুহূর্তে ম্যাচ শেষে কোচ মোহামেদ ওয়াহবি তার উদ্বেগ প্রকাশ করে জানান যে, জয় না পেলেও ভালো দলের বিপক্ষে ছেলেরা ভালো পারফর্ম করেছে। তবে দুই ফুটবলারের চোট পেয়ে মাঠ ছাড়াটাই তাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে। তারা কতটা গুরুতর আঘাত পেয়েছেন, মেডিকেল রিপোর্টের সেই অপেক্ষায় আছে পুরো দল। আগামী রবিবার ভোরে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে গতবারের সেমি-ফাইনালিস্ট মরক্কো। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হলো হাইতি ও স্কটল্যান্ড।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..