✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

পাকিস্তান টেস্ট দলের কোচ হচ্ছেন ইউনুস খান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৭, | ১৯:২০:৫৫ |
পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন সাবেক তারকা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক ইউনুস খান।

২০০৯ সালে ইউনুস খানের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে পাকিস্তান। বিশ্বকাপজয়ী সাবেক এই অধিনায়ককে পাকিস্তানের পুরুষ ক্রিকেট দলের নির্বাচক কমিটিতেও অন্তর্ভুক্ত করা হতে পারে।

দুই মাস আগে পাকিস্তানের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে। তার নেতৃত্বে ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে পাকিস্তান।

কিন্তু কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্টে সাফল্য পাননি সরফরাজ আহমেদ। তার অধীনে বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। যে কারণে টেস্ট দলের কোচের দায়িত্ব থেকে সরফরাজকে সরিয়ে কিংবদন্তি ব্যাটসম্যান ইউনুস খানকে দায়িত্ব দিতে যাচ্ছে পিসিবি। 

টেস্ট দলের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া সরফরাজ; পাকিস্তান শাহিনসের দায়িত্ব পালন করবেন। 

ইউনুস খানের পাশাপাশি পাকিস্তানের সাবেক আরেক অধিনায়ক মোহাম্মদ হাফিজকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

অতীতে পাকিস্তনের প্রধান কোচের দায়িত্ব পালন করা মোহাম্মদ হাফিজকে আন্তর্জাতিক ক্রিকেট পরিচালক করা হতে পারে। গত বছরের সেপ্টেম্বরে পিসিবি উসমান ওয়াহলাকে নিষিদ্ধ করার পর থেকে এই পদটি খালি রয়েছে।

শুধু তাই নয়, পাকিস্তান পুরুষ দলের নির্বাচক কমিটিতে অন্তর্ভুক্ত করা হতে পারে হাফিজকে। যে কমিটিতে বর্তমানে আকিব জাভেদ, মিসবাহ-উল-হক, আসাদ শফিক ও সরফরাজ আহমেদ রয়েছেন।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার কারণে কোচ সরফরাজ আহমেদের পাশাপাশি অধিনায়ক শান মাসুদকেও বরখাস্ত করা হতে পারে। তার পরিবর্তে অলরাউন্ডার সালমান আলী আগাকে টেস্টে অধিনায়ক করা হতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..