✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

‘বিশেষ চিঠি’ পৌঁছে দিতে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৭, | ১৮:৫২:০৫ |
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির কাছে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বিশেষ চিঠি পৌঁছে দিতে তেহরান সফর করেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা জোরদার করার অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। খবর আরব নিউজের।

শনিবার (৬ জুন) রাতে ইরানের রাজধানী তেহরানে পৌঁছে তিনি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনির সঙ্গে বৈঠক করেন।

পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি ডিজিটালের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির এর পক্ষ থেকে আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির জন্য একটি বিশেষ চিঠি এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীর একটি বার্তা পৌঁছে দিতে এসেছি।

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এ সফরে আসেন। এদিকে, গত এপ্রিল থেকে কার্যকর থাকা নাজুক যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি করে যুক্তরাষ্ট্র ও ইরান সম্প্রতি পাল্টাপাল্টি হামলা চালিয়েছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠার কূটনৈতিক প্রচেষ্টা বাড়িয়েছে পাকিস্তান। শনিবার তেহরানে মোমেনির সঙ্গে নাকভির বৈঠক ছিল গত তিন দিনের মধ্যে তাদের তৃতীয় বৈঠক। এর আগে, সপ্তাহের শুরুতে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে তারা আরও দুইবার সাক্ষাৎ করেন।

এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইসলামাবাদ দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। এ সময় পাকিস্তান উভয় পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান এবং শান্তি প্রস্তাব বিনিময়ে সহায়তা করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..