✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

যে কারণে এবারের ফুটবল বিশ্বকাপের বল বিস্ময়কর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৭, | ১৮:১৯:৪৪ |

মাঠ কাঁপাবে ফুটবল নাকি কোনো ইলেকট্রনিক গ্যাজেট? শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই এখনকার চরম বাস্তবতা! ফুটবল বিশ্বের মহাযজ্ঞ শুরুর ঠিক আগ মুহূর্তে পুরো দুনিয়াকে তাক লাগিয়ে উন্মোচিত হলো ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’। 

তবে এটি কেবল একটি বল নয় বরং প্রযুক্তির এক বিস্ময়। অ্যাডিডাসের তৈরি এই বলের ভেতরে লুকিয়ে আছে অতি সংবেদনশীল সেন্সর চিপ, যা প্রতি সেকেন্ডে ৫০০ বার তথ্য পাঠাবে কন্ট্রোল রুমে। অর্থাৎ বলের গায়ে খেলোয়াড়ের সামান্যতম স্পর্শ কিংবা বাতাসের গতিতে এর প্রতিটি ঘূর্ণন এখন ধরা পড়বে নিখুঁতভাবে। 

তবে সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য হলো, এই বলটিকে সচল রাখতে হলে স্মার্টফোনের মতোই নিয়মিত চার্জ দিতে হবে! ব্যাটারিতে পূর্ণ চার্জ থাকলে টানা ছয় ঘণ্টা মাঠ মাতাবে এই প্রযুক্তি। যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকোর ঐতিহ্যকে গায়ে জড়িয়ে তৈরি করা এই ‘ট্রাইওন্ডা’ যখন মাঠে গড়াবে, তখন অফসাইড কিংবা বিতর্কিত গোল নিয়ে তর্কের দিন হয়তো চিরতরে শেষ হয়ে যাবে। 

সেকেন্ডে ৫০ বার খেলোয়াড়দের অবস্থান শনাক্ত করে ভিএআর-কে দেওয়া হবে নিখুঁত থ্রিডি ম্যাপ। প্রযুক্তির এই জোয়ারে ফুটবল মাঠ এখন ল্যাবরেটরির চেয়েও নিখুঁত এক রণক্ষেত্র, যেখানে গতির সাথে পাল্লা দেবে সেন্সরের কারিশমা!

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..