✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ঠাকুরগাঁওয়ে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি, শূন্যরেখায় আটকা ১১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৭, | ১৮:১১:০৬ |

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে পুশইনের চেষ্টায় আনা শিশুসহ ১১ জনকে নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) বাধার মুখে তারা ৩৬ ঘণ্টার বেশি সময় ধরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। এ ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে একাধিক পতাকা বৈঠক হলেও এখনো কোনো মীমাংসা হয়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক আব্দুল্লাহ আল মঈন হাসান।

তিনি জানান, গেল ৬ জুন দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিএসএফ ১১ জন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। তারা শূন্যরেখা বরাবর অবস্থান করছেন। 

তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে কোম্পানি কমান্ডারে বরাবর পতাকা বৈঠক করেছি, তবে কোনো সুরাহা হয়নি। আজ ব্যাটালিয়ান বরাবর পতাকা বৈঠক করা হলেও কোনো সুরহা হয়নি।’

পুশইন ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। পাশাপাশি স্থানীয়রা তাদের সহযোগিতা করছে।  

এদিকে পুশইন করা ব্যক্তিদের মধ্যে নারী-শিশুও আছেন। তারা শূন্যরেখায় অত্যন্ত মানবেতর অবস্থায় সময় পার করছেন বলে জানা গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..