✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিশ্বকাপ নিয়ে হাতি-গরিলা-জিরাফের ভবিষ্যদ্বাণী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৭, | ১৮:০০:৩৯ |
২০১০ বিশ্বকাপে নির্ভুল ভবিষ্যদ্বাণী করছিল পল অক্টোপাস। এবারও বিশ্বকাপ শুরুর আগে অনেক প্রাণীকে দিয়েই চলছে ভবিষ্যদ্বাণী।

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে দুই হাতি। মেক্সিকোর গুয়াদালাহারা চিড়িয়াখানার দুই হাতির সামনে আলাদা আলাদা খাবার ছিল। একদিকে মেক্সিকোর পতাকায় ছিল ঘাস। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার পতাকায় ছিল সবুজ পাতা।

হাতি দুটি ধীর পায়ে লয়ে মেক্সিকোর পতাকার দিকে যায়। এতে ধরে নেওয়া হচ্ছে আগামী ১১ জুন উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতবে মেক্সিকো।

হাতির পর ভবিষ্যদ্বাণীর জন্য ‘চেনচি’ ও ‘ফাউস্তিনা’ নামে দুটি গরিলাকে হাজির করা হয়েছিল। স্পেন-উরুগুয়ের ২৬ জুনের ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছে তারা। তাদের সামনে দুটি পাত্রে ঝুলিয়ে রাখা হয়েছিল ‘পিনিয়াতা’ (খাবার বা খেলনা ভরা রঙিন পাত্র)। এসব দেখে একটি গরিলা উরুগুয়ের জার্সির পাত্রের দিকে ঝাঁপিয়ে পড়ে।

এছাড়া ‘মুলুক’ নামে এক পুমা ও ছয়টি জিরাফও নিজের পছন্দের জয়ী দলের নাম জানিয়ে দিয়েছে। পুমা চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দক্ষিণ কোরিয়াকে জয়ী বলছে।

অন্যদিকে, জিরাফরা জানিয়েছে, কলম্বিয়ার বিপক্ষে জিতবে গণপ্রজাতন্ত্রী কঙ্গো।

প্রাণীদের দিয়ে ভবিষ্যদ্বাণী সামনেও চলবে বলে জানিয়েছেন গুয়াদালাহারা চিড়িয়াখানার কিপার ইভান রেইনোসো। এএফপিকে তিনি বলেছেন, ‘বিশ্বকাপের বিভিন্ন ম্যাচ নিয়ে এই প্রাণীরা তাদের মতো করে ভবিষ্যদ্বাণী করবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..