✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

কেমন আছেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৬, | ২০:৩১:০৪ |
ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন আছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)- এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

সম্প্রতি মেয়ে ও পারিবারিক আবহে কাটানো কিছু রঙিন মুহূর্তের ছবি দেখে ভক্ত-অনুরাগীদের মধ্যে অভিনেতার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়।



তবে আশানুরূপ উন্নতি হয়নি এই অভিনেতার। কয়েক ধাপে থেরাপি গ্রহণের পরও তার শারীরিক অবস্থায় দৃশ্যমান বড় কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন নিসচার প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।

শনিবার সন্ধ্যায় দেশের একটি গণমাধ্যম অনলাইনকে তিনি বলেন, “কাঞ্চন ভাইয়ের অবস্থা মোটামুটি আগের মতোই রয়েছে। কয়েক দফা থেরাপি নেওয়া হয়েছে, এখনও আরেক ধাপের থেরাপি চলছে। এটি আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে। এরপর চিকিৎসকরা পরবর্তী অবস্থা মূল্যায়ন করবেন।”



লিটন এরশাদ জানান, ইলিয়াস কাঞ্চন এখন টুকটাক কথা বলতে পারলেও কথাবার্তায় এখনও জড়তা রয়েছে। চিকিৎসকরা থেরাপির পরবর্তী ধাপ সম্পন্ন হওয়ার পর তার শারীরিক অবস্থার অগ্রগতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দিতে পারবেন।

বর্তমানে লন্ডনে মেয়ের বাসাতেই অবস্থান করছেন ইলিয়াস কাঞ্চন। পরিবারের সদস্যদের সান্নিধ্যে থেকেই চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।



উল্লেখ্য, দীর্ঘ কয়েক মাস পরীক্ষা-নিরীক্ষার পর গত বছরের ৫ আগস্ট লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারের একটি বড় অংশ অপসারণের পর থেকে নিয়মিত থেরাপি ও চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এই বরেণ্য অভিনেতা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..