✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ঋতুপর্ণার গোলে ম্যাচে ফিরলো বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৬, | ২০:১০:৩২ |

সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াইয়ে ভারতের বিরুদ্ধে গোল করে দলকে ম্যাচে ফেরালেন ঋতুপর্ণা চাকমা। ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে দুর্দান্ত এক শর্টে জালে বল পাঠান তিনি। তাতে প্রথমার্ধের খেলা শেষে দুই দলের স্কোর দাঁড়িয়েছে ১-১।

এর আগে ম্যাচের ৪২ মিনিটে গোল করে বাংলাদেশের বিপক্ষে এগিয়ে যায় স্বাগতিক ভারত।

প্রথমার্ধের শেষ মুহূর্তে আনিকার থেকে বল পেয়ে তহুরা দারুণভাবে বাড়িয়েছিলেন ঋতুপর্ণাকে। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে তিনি নিয়েছেন কোনাকুনি শট। বল ভারতীয় গোলকিপারকে ফাঁকি দিয়ে জড়িয়ে যায় জালে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..