✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আল জাজিরার প্রতিবেদন

২য় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ মুদ্রাস্ফীতি ইরানে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৬, | ১৯:৩৩:৫৮ |
ইরানে ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। দেশটিতে বার্ষিক মুদ্রাস্ফীতি বেড়ে ৭৭ দশমিক ২ শতাংশে পৌঁছেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলের ব্যস্ত বাজার 'বস্তান মার্কেটে' এখন আর আগের মতো প্রাণচাঞ্চল্য নেই।

ক্রেতারা বাজারে এলেও প্রয়োজনীয় পণ্য না কিনে শুধু দাম যাচাই করে ফিরছেন। অনেকের জন্য প্রতিদিনের বাজার এখন যেন 'দাম পরিবর্তনের অদৃশ্য এক বোঝা' হয়ে দাঁড়িয়েছে।

৬৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত ইরানি মাশহাদি ফিরোজ জানান, এক বছর আগে যেখানে এক কেজি চালের দাম ছিল প্রায় ১৮ লাখ রিয়াল (১ দশমিক ৩১ মার্কিন ডলার), এখন তা বেড়ে ৫০ লাখ রিয়ালেরও (৩ দশমিক ৬৩ মার্কিন ডলার) বেশি। একইভাবে, রান্নার তেলের দামও কয়েক গুণ বেড়েছে। তার ভাষায়, স্থায়ী আয়ের মানুষরা এখন দারিদ্র্যসীমার নিচে জীবনযাপন করছে।

এদিকে, ৪৬ বছর বয়সী ইরানি গৃহিণী ফাতেমা জানান, দাম দ্রুত বাড়ার কারণে সপ্তাহে কয়েকবার বাজার করতে হচ্ছে। মাংস এখন স্বপ্নের মতো, আর মুরগি হয়ে উঠেছে বিলাসী খাবার।

অন্যদিকে, তেহরানের দক্ষিণাঞ্চলের পাইকারি বাজারের এক ব্যবসায়ী জানান, ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় মানুষ এখন শুধু নিত্যপ্রয়োজনীয় জিনিসই কিনছে। তার মতে, গত কয়েক মাসে দাম দ্বিগুণ হলেও বিক্রি কমে গেছে।

ইরানের চেম্বার অব কমার্সের এক প্রতিবেদনে বলা হয়, খাদ্যপণ্যের দাম বৃদ্ধি, মুদ্রা নীতির পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা-সব মিলিয়ে দেশটির অর্থনীতি 'চরম চাপের' মধ্যে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি ইরানের সাধারণ মানুষের জীবনযাত্রাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে এবং দারিদ্র্য আরও গভীর হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..