✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

এবারের কলকাতার বইমেলা উৎসর্গ করা হচ্ছে বঙ্গবন্ধুকে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-০৫, | ১২:২৪:১২ |

এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২১ বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হবে। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় ও সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের কারণে ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার সময় পিছিয়েছে। সেটি হবে জুলাই মাসে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পূর্ববর্তী মেলায় ঠিক হয়েছিল থিম কান্ট্রি বাংলাদেশ। প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি বিশেষ গুরুত্বপূর্ণ। কলকাতা বইমেলা কর্তৃপক্ষ এই বিষয়টি গুরুত্ব দিয়েছে। এবার মেলা উৎসর্গ করা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার নামে।

গিল্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের মেলায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী ও সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ পালিত হবে।

কলকাতা বইমেলার আয়োজন নিয়ে তৎপর গিল্ড জানিয়েছে, সল্টলেকের সেন্ট্রাল পার্কেই হবে মেলা। গিল্ড বিজ্ঞপ্তি অনুসারে রাজ্যে ভোট পরবর্তী সময়েই হতে চলেছে মেলা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..