✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে রবিবার মাঠে নামছে ব্রাজিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৬, | ১২:৩৮:৪৬ |

নেইমারকে ছাড়াই বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে কাল মাঠে নামছে ব্রাজিল। রবিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় মোহাম্মদ সালাহ'র মিশরের মুখোমুখি হবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ইনজুরির কারণে এই ম্যাচ মিস করবেন নেইমার, যা নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি। গত ১৭ মে করিতিবার বিপক্ষে ইনজুরিতে পড়েন তিনি। এই ঘটনার পরদিন নেইমারকে নিয়ে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন কার্লো। নেইমারের ডান পায়ের কাফ মাসলে চোট পান এই ফরোয়ার্ড।

তবে সেলেসাও শিবিরে স্বস্তির খবর দলের বাকি ফুটবলাররা শতভাগ ফিট রয়েছেন। আপাতত মিশর ম্যাচে নেইমারকে ছাড়ই পরিকল্পনা করছে ব্রাজিল। জয় ছাপিয়ে ২২ জন ফুটবলারকে ম্যাচ খেলার সুযোগ দেবার কথা জানিয়েছেন ডন কার্লো।

আনচেলত্তি বলেন, 'আমার মনে হয় তার (নেইমার) পরিস্থিতি এখন একদম পরিষ্কার। সে একা একাই দারুণ কাজ করছে। সপ্তাহ শেষে তার একটি এমআরআই স্ক্যান করা হবে। তারপর, যদি সবকিছু ঠিকঠাক থাকে, সে আগামী সপ্তাহে দলের সাথে অনুশীলন করতে পারবে নেইমার।'

উল্লেখ্য, এর আগে দু'দলের ৬ বারের দেখায় প্রতিবারই জিতেছে সেলেসাওরা। সবশেষ ২০১১ সালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-মিশর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..