✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জন নিহত, বেশিরভাগই বিদেশি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৩, | ১৫:০৭:৪৪ |

ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিক রয়েছেন। আহত অন্তত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে পাঁচতলা ‘ফ্লোরিশ স্টে’ নামের হোটেলটির বেজমেন্টে থাকা একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং পাশে থাকা ‘মিকাসা ইন’ নামের আরেকটি হোটেলেও আগুন পৌঁছে যায়। ঘটনাস্থলটি সরু গলিতে অবস্থিত ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানে শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের বসবাস বেশি।

আগুন লাগার সময় বেশিরভাগ অতিথিই ঘুমিয়ে ছিলেন। প্রাণ বাঁচাতে অনেকে ভবন থেকে নিচে লাফিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজনকে বাঁচাতে নিচে ম্যাট্রেস বিছিয়ে দেওয়া হয়েছিল।  লাফ দিতে গিয়ে কিছু মানুষ গুরুতর আহত হন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, হোটেলটিতে প্রায় ২৫টি কক্ষ ছিল এবং সেখানে ৪০ জনের বেশি অতিথি ছিলেন, যাদের মধ্যে চিকিৎসার জন্য ভারতে আসা বিদেশিরাও ছিলেন। তবে অভিযোগ উঠেছে, ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ (B&B) লাইসেন্সে মাত্র ৬টি কক্ষ পরিচালনার অনুমতি থাকলেও হোটেলটি তার চেয়ে অনেক বেশি কক্ষ চালাচ্ছিল। ভবনে একটি মাত্র প্রবেশ ও বের হওয়ার পথ থাকায় উদ্ধারকাজে জটিলতা বাড়ে। এছাড়া অগ্নি-নিরাপত্তা সংক্রান্ত অনুমতিপত্র ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়। একজন কর্মী জানিয়েছেন, বিদ্যুতচালিত চুলা চালু করতে গিয়ে আগুনের শিখা দেখা যায়। সঙ্গে সঙ্গে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শোক প্রকাশ করে দ্রুত উদ্ধার ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করার কথা জানিয়েছেন। সূত্র: এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..