সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন ভূমি পেডনেকর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০২, | ১৩:৪৫:৫৯ |
বাবা সতীশ পেডনেকর একসময় ছিলেন তুখোড় রাজনীতিবিদ। মহারাষ্ট্রের শ্রমমন্ত্রীও ছিলেন তিনি। সেই পথেই কি হাঁটছেন কন্যা বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর? এমন প্রশ্নের মুখোমুখি অভিনেত্রী।

যে কোনো বিষয় নিয়ে স্পষ্ট মতামত দেন অভিনেত্রী। সামাজিক হোক কিংবা রাজনৈতিক- শক্তিশালী মন্তব্য করতে পিছপা হন না তিনি। তাই প্রশ্ন ওঠে- এবার সত্যি কি তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন? সম্প্রতি এক অনুষ্ঠানে রাজনীতি নিয়ে প্রশ্ন করতেই দ্রুতই উত্তর দেন ভূমি পেডনেকর। তিনি বলেন, দেখুন, আমার রক্তেই দেশের সেবা রয়েছে। এবার সেটা যেভাবেই হোক, নিজের সিনেমার মাধ্যমেও আমি সেটাই করার চেষ্টা করছি।




তবে রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা উড়িয়ে দেননি অভিনেত্রী। ভূমি পেডনেকর বলেন, আমার কাছে যদি আরও গভীর ভাবে দেশের কাজ করার সুযোগ আসে, তাহলে কেন করব না? 

নিজের মতাদর্শ নিয়ে অভিনেত্রী বলেন, খুব সাধারণ একটি আদর্শে বিশ্বাসী আমি। আমি শুধু যতটা সম্ভব দেশের সেবাই করতে চাই।

উল্লেখ্য, ভূমি পেডনেকর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘দলদল’। সিনেমাটি ওটিটিতে মুক্তি পায় এবং সাড়া ফেলে। তার আগে ‘ভক্ষক’ নামেও একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি, যেখানে রয়েছে সামাজিক বার্তা। অনুভব সিনহার ‘ভিড়’ সিনেমাতেও অভিনয় করেছিলেন ভূমি পেডনেকর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..