✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ইতালিতে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০২, | ১৩:০৭:৪২ |

দক্ষিণ ইতালির উপকূলে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২ জুন) ভোরে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে জার্মানির ভূবিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান ‘জিএফজেড জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র’।

সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২৫৩ কিলোমিটার গভীরে। গভীরতায় উৎপন্ন হওয়ায় কম্পনটি বিস্তৃত এলাকাজুড়ে অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

ভূমধ্যসাগরীয় অঞ্চলে অবস্থিত ইতালি ইউরোপের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। আফ্রিকান ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে।

এদিকে, ভূমিকম্পের পর স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..