✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

নাটোরে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০১, | ১১:৩২:১৬ |
নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার বন্দর আমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে জীবন (১৮) ও নাটোর সদরের ইসলামবাড়ি গ্রামের মতালিব হোসেনের ছেলে মুক্তার হোসেন ওরফে হীরা (৩২)। 

এ সময় বাইকের আরোহী সাইফুল ইসলামকে (২৬) গুরুতর আহত অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাইফুল ইসলাম নাটোর আলাইপুরের তৈয়ব আলীর ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত ওসি রফিকুল ইসলাম জানান, সোমবার সকালে মহাসড়কের বন্দর আমতলা এলাকায় একটি মিনি ট্রাক ও বিপরীতগামী পালসার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটস্থলেই দুজনের মৃত্যু হয়। আর অপর একজন আহতের খবর পাওয়া গেছে।

এদিকে সিংড়ায় মোটরসাইকেলের ধাক্কার আসমা খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৮টায় উপজেলার পুন্ডরী গ্রামীণ সড়কে একটি অজ্ঞাত বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। 

নিহত নারী উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী গ্রামের আজিম উদ্দিনের মেয়ে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..