✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ইতিহাসের সবচেয়ে বড় জনসংখ্যা হ্রাস, নতুন শুমারির পর চিন্তায় জাপান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-৩১, | ১২:৫০:২৬ |

জাপানের সর্বশেষ জাতীয় আদমশুমারিতে দেশটির জনসংখ্যা হ্রাসের উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। গত পাঁচ বছরে ৩০ লাখের বেশি মানুষ কমেছে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় জনসংখ্যা হ্রাস হিসেবে রেকর্ড হয়েছে।

শুক্রবার জাপানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২৫ সালের জাতীয় আদমশুমারির প্রাথমিক তথ্য প্রকাশ করে। ১৯২০ সাল থেকে দেশটিতে প্রতি পাঁচ বছর পরপর এই শুমারি পরিচালিত হয়ে আসছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছরের ১ অক্টোবর পর্যন্ত জাপানের মোট জনসংখ্যা ছিল ১২ কোটি ৩০ লাখ ৪৯ হাজার ৫২৪ জন। ২০২০ সালের শুমারির তুলনায় এ সংখ্যা ৩০ লাখ ৯৬ হাজার ৫৭৫ জন কমেছে। শতাংশের হিসাবে জনসংখ্যা কমেছে ২ দশমিক ৫ শতাংশ।

২০১৫ সালে প্রথমবারের মতো জাপানে জনসংখ্যা হ্রাসের রেকর্ড হয়। এরপর থেকে এ প্রবণতা অব্যাহত রয়েছে। এবারের শুমারিতে টানা তৃতীয়বারের মতো জনসংখ্যা কমার তথ্য পাওয়া গেল।

দেশটির ৪৭টি প্রশাসনিক অঞ্চলের মধ্যে মাত্র দুটিতে জনসংখ্যা বেড়েছে। রাজধানী টোকিওতে জনসংখ্যা বেড়েছে ১ লাখ ৯৯ হাজার এবং ওকিনাওয়ায় বেড়েছে ১ হাজার। তবে দুই এলাকাতেই জনসংখ্যা বৃদ্ধির গতি আগের তুলনায় ধীর।

অন্যদিকে, বাকি ৪৫টি প্রশাসনিক অঞ্চলে জনসংখ্যা কমেছে। সবচেয়ে বেশি কমেছে হোক্কাইডোতে, যেখানে জনসংখ্যা হ্রাস পেয়েছে ২ লাখ ৩৯ হাজার। এরপর রয়েছে শিজুওকা ও হিয়োগো। সেখানে যথাক্রমে ১ লাখ ৬৪ হাজার এবং ১ লাখ ৪১ হাজার মানুষ কমেছে।

তবে পরিবারের সংখ্যায় ভিন্ন চিত্র দেখা গেছে। বর্তমানে জাপানে মোট পরিবারের সংখ্যা ৫ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৫০৭টি। এটি আগের শুমারির তুলনায় প্রায় ১২ লাখ ৯৪ হাজার বেশি এবং ১৯৭০ সাল থেকে এ ধরনের তথ্য সংগ্রহ শুরুর পর সর্বোচ্চ।

তবে প্রতি পরিবারে সদস্যসংখ্যার গড় ২ দশমিক ২৬ থেকে কমে ২ দশমিক ১৫ হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, বয়স্ক ব্যক্তিদের একা বসবাসের প্রবণতা বেড়ে যাওয়াই এর প্রধান কারণ। আগামী সেপ্টেম্বর মাসে এই শুমারির চূড়ান্ত ও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..