✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

হোয়াটসঅ্যাপেও অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন সুবিধা আনছে মেটা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-৩০, | ১৮:৪৫:৫২ |

বিজ্ঞাপননির্ভর আয়ের প্রথাগত মডেল থেকে বেরিয়ে নতুন ব্যবসায়িক দিগন্ত উন্মোচনের লক্ষ্যে এবার ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন সুবিধা চালু করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট মেটা। এরই মধ্যে কনটেন্ট নির্মাতা, নির্দিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা ব্যবহারকারীদের ওপর সুবিধাটির পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।

এক ঘোষণায় মেটা জানিয়েছে, ইনস্টাগ্রাম প্লাস, ফেসবুক প্লাস এবং হোয়াটসঅ্যাপ প্লাস নামে নতুন তিনটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন সুবিধা ধাপে ধাপে বিশ্বব্যাপী চালু করা হবে। এই সেবার আওতায় ব্যবহারকারীরা প্ল্যাটফর্মগুলোতে সাধারণ ফিচারের বাইরে বেশ কিছু অতিরিক্ত সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন। খরচের দিক থেকে ইনস্টাগ্রাম প্লাস ও ফেসবুক প্লাস ব্যবহারের জন্য প্রতি মাসে গুনতে হবে ৩ দশমিক ৯৯ মার্কিন ডলার। অন্যদিকে হোয়াটসঅ্যাপ প্লাস সুবিধার জন্য মাসিক ফি নির্ধারণ করা হয়েছে ২ দশমিক ৯৯ মার্কিন ডলার। এই সাবস্ক্রিপশন নেওয়া ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইল কাস্টমাইজেশন, বিশেষ অ্যানিমেটেড রিঅ্যাকশন এবং স্টোরি সংক্রান্ত বিশ্লেষণসহ বৈচিত্র্যময় সব প্রিমিয়াম ফিচার ব্যবহারের সুযোগ পাবেন।

মেটা স্পষ্ট করেছে যে, এই নতুন ‘প্লাস’ প্ল্যানগুলো তাদের বিদ্যমান ‘মেটা ভেরিফায়েড’ সেবার বিকল্প বা প্রতিস্থাপন নয়। মেটা ভেরিফায়েড মূলত অ্যাকাউন্ট ভেরিফিকেশন, ভুয়া প্রোফাইল থেকে সুরক্ষা এবং অগ্রাধিকারভিত্তিক গ্রাহক সহায়তার কাজ চালিয়ে যাবে। মেটার পণ্য বিভাগের প্রধান নাওমি গ্লেইট জানিয়েছেন, ভবিষ্যতে এই প্ল্যানগুলোতে আরও নিত্যনতুন সুবিধা যুক্ত করা হবে। এর পাশাপাশি ‘মেটা ওয়ান’ নামে নতুন একটি আমব্রেলা ব্র্যান্ডের আওতায় প্রতিষ্ঠানের সব সাবস্ক্রিপশন সেবাকে একত্র করার একটি দূরগামী পরিকল্পনাও রয়েছে তাদের।

চলতি বছরের শুরুতেই সাবস্ক্রিপশনভিত্তিক সেবা চালুর ইঙ্গিত দিয়েছিল মেটা, যার ধারাবাহিকতায় পরবর্তীতে সীমিত পরিসরে এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে যারা বাড়তি নিয়ন্ত্রণ, উন্নত নিরাপত্তা ও বিশেষ সুবিধা চান, সেই ব্যবহারকারীদের লক্ষ্য করেই এই নতুন প্ল্যানগুলো সাজানো হয়েছে। বর্তমান বাজারে কেবল বিজ্ঞাপনের ওপর নির্ভর না করে আয়ের বিকল্প ও টেকসই ব্যবসায়িক মডেল তৈরিতে জোর দিচ্ছে বিশ্বের অন্যতম শীর্ষ এই সামাজিক যোগাযোগ মাধ্যম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..