সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

গরমে ত্বকের যত্নে ঘরোয়া উপায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-৩০, | ১৩:৫৭:২৯ |

বৈশাখের শেষ দিকে যেন দাপট দেখাতে শুরু করেছে গ্রীষ্ম। কাঠফাটা রোদ আর গরমে নাজেহাল অবস্থা সবার। এই সময় নানারকম সমস্যায় ভোগেন অনেকেই। শারীরিক সমস্যা তো লেগে থাকেই।

সেই সঙ্গে গরমকালে নতুন একটা সমস্যা হলো ত্বকের। বিশেষ করে যাদের খুব তৈলাক্ত ত্বক বা সেন্সেটিভ স্কীন গরম আর ঘামের দাপটে তাদের অবস্থা খুব খারাপ। তাই এই সময় ত্বকের যত্ন নিতে হবেই। শরীর স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের যত্ন নেওয়াটাও জরুরি। চলুন জেনে নেওয়া যাক গরমে ত্বকের যত্নে ঘরোয়া উপায়-

* গরমকালে মুখের প্রধান সমস্যা হলো ব্রণ, র‍্যাশ, ফুসকুড়ি। পেট পরিস্কার না হওয়া। বাইরের ধুলাবালি থেকে ঘরে ফেরার পর ঠিকমতো মুখের কেয়ার না করলে এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে। এই সময়ে ব্রণের মতো সমস্যা থেকে মুক্তি পেতে আমের পাল্পের সঙ্গে মধু মিশিয়ে মুখে ফেসপ্যাক তৈরি করতে পারেন। ৩০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে মুখ দিয়ে ফেলুন।

* গোসলের পর বা রাতে শোয়ার আগে মুখে হালকা কোনো ফেস সিরাম ব্যবহার করুন। এই বিষয়ে কোনো চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনার ত্বকের জন্য উপযোগী কোনো সিরাম ব্যবহার করতে পারেন।

* গরমকালে রাস্তায় বের হওয়ার আগে যেমন প্রচুর পানিপান করবেন, তেমনই এই সময় ভালো করে সানস্ক্রীন লাগিয়ে বাইরে যাবেন। এতে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বক সুরক্ষিত থাকবে। চোখ মুখে কালোছোপ বা ট্যান পড়বে না।

* গোসলের আগে হোক বা পরে। অথবা বাইরে বাড়ি ফিরে এসে ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে গোলাপ জল বা অন্য কোনো ময়েশ্চারাইজার মুখে লাগাতে পারেন। এতে নিজেকে যেমন ফ্রেশ লাগবে তেমনই ভেতর থেকে প্রাণবন্ত হয়ে উঠবে ত্বক।

* এছাড়া শরীর ঠাণ্ডা রাখতে এবং রক্ত পরিস্কার করতে প্রচুর পরিমাণে পানি পান করুন। এই সময়ে বিভিন্ন ঠাণ্ডা পানীয় জুস, সিরাপ, ডাবের পানি, আখের রস, শরবত ইত্যাদি পানীয় পান করতে পারেন। 

তবে মনে রাখবেন শরীর স্বাস্থ্য ও ত্বককে ভেতর থেকে ফিট রাখতে প্রচুর পরিমাণ পানি পানের পাশাপাশি সবুজ শাক-সবজি খাওয়া এবং ব্যায়াম করাটাও জরুরি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..